IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> প্রবাস >> নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন সিদ্ধান্তের ঘাটতি পরমাণু চুক্তি সইয়ের পথে বাধা : আব্দুল্লাহিয়ান

নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন সিদ্ধান্তের ঘাটতি পরমাণু চুক্তি সইয়ের পথে বাধা : আব্দুল্লাহিয়ান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, মার্কিন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতাই হচ্ছে তেহরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে চূড়ান্ত পরমাণু চুক্তি সইয়ের পথে প্রধান বাধা। তিনি বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে কিন্তু আমেরিকা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, মার্কিন সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে ইরানের জনগণের অর্থনৈতিক স্বার্থ জড়িত। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত চুক্তি সইয়ের সুযোগ নেই। ফলে এটি এখন ভিয়েনা না সংলাপ সফল হওয়ার পথে প্রধান বাধা হয়ে দেখা দিয়েছে।

রোববার রাজধানী তেহরানে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরার সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেছেন আমির আব্দুল্লাহিয়ান। ভিয়েনা সংলাপের ক্ষেত্রে এনরিক মোরা পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করছেন।

বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, “পরমাণু চুক্তি থেকে পূর্ণাঙ্গ সুবিধা গ্রহণ এবং কার্যকরভাবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে আমাদের প্রধান চাওয়া।”

পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে সংলাপের সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এনরিক মোরা এবং সংস্থার পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল যে প্রচেষ্টা চালিয়েছেন তার প্রশংসা করেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

তিনি জোর দিয়ে বলেন, পরিপূর্ণ আন্তরিকতা নিয়ে ইরান ভিয়েনা সংলাপে অংশগ্রহণ করেছে এবং চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেছে। এখন এই সংলাপ চূড়ান্তভাবে সফল করার জন্য অন্য পক্ষগুলোকে বিশেষ করে মার্কিন সরকারকে অবশ্যই বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।

বৈঠকে এনরিক মোরা সাম্প্রতিক আলোচনা ও ঘটনাবলী সম্পর্কে একটি রিপোর্ট এবং নিজের মূল্যায়ন তুলে ধরেন। এর আগে তিনি ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানির সঙ্গে বৈঠক করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930