IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> টপ নিউজ >> প্রবাস >> গির্জার ছাদ ধসে মেক্সিকোতে নিহত ৯

গির্জার ছাদ ধসে মেক্সিকোতে নিহত ৯

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর আমেরিকোর দেশ মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে ৯ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা আছে শিশুসহ অন্তত আরও ৩০ জন। সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজের গির্জার ছাদ ধসে পড়ার পরে ৪৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) দেশটির তামাউলিপাস প্রদেশের একটি গির্জায় এই ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০০ জন লোক গির্জার ভেতরে ছিল।

উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানায়, আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ধসে পড়া গির্জার ভবনের সামনে উৎসুক জনতা ভিড় করেছে। ভেতরে আটকে পড়াদের খোঁজ চলছে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তৎপরতা চালাতে লোকজন বেলচা ও পিক্যাক্স নিয়ে আসছে বলে জানা গেছে। জরুরি পরিসেবা থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষকে নীরব থাকার অনুরোধ জানানো হয়েছে যাতে ভেতরে আটকে পড়াদের কেউ সাহায্যের জন্য ডাকছে কিনা তা শোনা সম্ভব হয়।

ট্যাম্পিকোর ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ ক্যানো সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের খুঁজে বের করার’ কাজ চলছে। তিনি বলেন, এটি বেশ ‘কঠিন সময়’। এছাড়া ‘প্রভু আপনাদের সাহায্য করুন’ বলে ভিডিও বার্তা শেষ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031