IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘উইঘুরদের ওপর গণহত্যা চালাচ্ছে চীন’

‘উইঘুরদের ওপর গণহত্যা চালাচ্ছে চীন’

ধূমকেতু নিউজ ডেস্ক : উইঘুর ও অন্যান্য মুসলমানের ওপর নিপীড়ন চালানোর সময় গণহত্যা চালাচ্ছে চীন। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এমন মন্তব্য করেছেন।

দায়িত্ব পালনের শেষ সময়টাতে এসে নাটকীয়ভাবে বেইজিংয়ের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছেন তিনি।

তার এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া জো বাইডেনের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিংকেন। বার্তা সংস্থা এএফপি ও বিবিসির খবরে এমন তথ্য পাওয়া গেছে।

এক বিবৃতিতে পম্পেও বলেন, আমি মনে করি, এখনো গণহত্যা চলছে। উইঘুরদের ধ্বংস করতে চীনা দলীয় রাষ্ট্রের পরিকল্পিত চেষ্টা আমরা প্রত্যক্ষ করছি। কিন্তু আমরা নীরব থাকব না।

তিনি বলেন, যদি গণহত্যায় নিজ দেশের লোকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে চীনা কমিউনিস্ট পার্টি সায় দেয়, তবে অদূর ভবিষ্যতে মুক্ত বিশ্বকে কী করতে উৎসাহিত করা হবে; তা ভেবে দেখুন।

পম্পেও তার মেয়াদের পুরোটা সময় বেইজিংয়ের সমালোচনা করে আসছেন। তবে এর আগে তিনি গণহত্যা নিয়ে সরাসরি কোনো আলোচনা করেননি।

তিনি বলেন, উইঘুরদের বিরুদ্ধে চীনাদের নিপীড়নে নাৎসি জার্মানির নীতিগুলোকেই স্মরণ করিয়ে দেয়। এ ঘটনায় আদালতসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, চীনের ওপর যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে।

মানবাধিকার সংস্থাগুলো মনে করে, পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ে বিভিন্ন ক্যাম্পে অন্তত ১০ লাখ উইঘুর ও তুর্কিভাষী মুসলমানকে আটকে রাখা হয়েছে।

ইসলামি প্রথার বিলোপ ঘটিয়ে সংখ্যালঘু হান সংস্কৃতির সঙ্গে উইঘুরদের জোর করে একীভূত করতে চাচ্ছে চীন। যে কারণে সংখ্যালঘু মুসলমানদের শূকরের মাংস ও অ্যালকোহল খেতে বাধ্য করা হচ্ছে, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।

তবে কারাগারগুলোকে বৃত্তিমূলক প্রশিক্ষণ আখ্যায়িত করে চীনে দাবি, তারা ভুল কিছু করছে না।

বিদায়ী প্রশাসনের সঙ্গে অনেক বিষয়ে অমিল থাকলেও মানবাধিকার ইস্যুতে চীনের ওপর চাপ বাড়াতে একমত হতে দেখা গেছে বাইডেনকে। গত বছরের নির্বাচনী প্রচারে উইঘুরদের বিরুদ্ধে চীন গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ওয়াশিংটনভিত্তিক উইঘুর মানবাধিকার প্রকল্পের নির্বাহী পরিচালক ওমার কানাতের প্রত্যাশা, উইঘুরদের ওপর চীনা নিপীড়নকে ‘গণহত্যা’ আখ্যায়িত করায় আগামী বছর বেইজিং শীতকালীন অলিম্পিক বয়কটসহ দেশটির ওপর নতুন করে চাপ বাড়বে।

এক বিবৃতিতে তিনি বলেন, এর প্রভাব অনেক বেশি। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করছে এমন একটি দেশের সঙ্গে সচরাচর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কথা ভাবা যায় না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031