IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> প্রবাস >> লিড নিউজ >> আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২

আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি ভিড়ঠাসা বাণিজ্যিক এলাকায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত ও ১১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বাগদাদের কেন্দ্রস্থলে তায়ারান চত্বরে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। আলজাজিরা।

সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, বাব আল-শারকির একটি কাপড়ের বাজারে দুই বোমারু নিজেদের উড়িয়ে দেন। ২০১৮ সালের জানুয়ারির পর এটিই বাগদাদে হওয়া সবচেয়ে প্রাণঘাতী আত্মঘাতী হামলা; তিন বছর আগে একই চত্বরে হওয়া ওই হামলায় ৩৫ জনের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।

কোনো গোষ্ঠী এখন পর্যন্ত বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার না করলেও জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) আগে এই ধরনের হামলা চালাতে দেখা গেছে। ‘এই হামলার পেছনে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ থাকতে পারে বলে মনে করা হচ্ছে,’ আইএসের আরবি নাম উল্লেখ করে বলেছেন ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাদিম সালমান।

২০১৭ সালের শেষদিকে ইরাকের সরকার আইএসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের ঘোষণা দেয়; যদিও জঙ্গিগোষ্ঠীটির ‘স্লিপার সেল’ এখনও ইরাকের বিভিন্ন এলাকায় সক্রিয়। ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়েহিয়া রাসুল বলেছেন,দুই আত্মঘাতী বোমারু বৃহস্পতিবারের হামলাটি চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের অনুসরণ করছিল; এক পর্যায়ে ওই দুইজন বাব শারকি এলাকার ভেতর আত্মঘাতী হামলা চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে জোড়া বোমা হামলার পর মাটিতে একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের দিকে একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে যায় ও আহতদের বাগদাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

জোড়া এ আত্মঘাতী হামলার পরপরই বিভিন্ন স্থানে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি পুলিশের কর্মকর্তারা। সম্ভাব্য আরও হামলার আশঙ্কায় রাজধানীর প্রধান প্রধান সড়কে ব্যারিকেড় বসানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news