IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> প্রবাস >> লিড নিউজ >> মিয়ানমারে জান্তা বিরোধী আন্দোলন, নিহত ৫০ সেনা

মিয়ানমারে জান্তা বিরোধী আন্দোলন, নিহত ৫০ সেনা

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমার জুড়ে জোরদার হয়েছে জান্তা বিরোধী আন্দোলন। দেশটির ইয়াঙ্গুন, সেগিং, মান্দালয়, মাগউই, ইরাবতিসহ বিভিন্ন শহর ও রাজ্যে জান্তাসেনাদের সাথে তুমুল লড়াই হয়েছে জান্তা বিরোধীদের। শেষ খবর পাওয়া পর্যন্ত, গত কয়েক দিনের সংঘর্ষে নিহত হয়েছে ৫০ এরও বেশি সেনাসদস্য। হতাহত হয়েছেন অসংখ্য বেসামরিক নাগরিক।

গতকাল সোমবার (২৫ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মায়ং শহরের কিয়াউকিত পুলিশ স্টেশনে প্রতিরোধ যোদ্ধাদের অভিযানে নিহত হয়েছে অন্তত পাঁচ জান্তা সেনা। মায়ং শহরে গত শনিবার (২৪ অক্টোবর) প্রতিরোধ যোদ্ধাদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বিধ্বস্ত হয় জান্তা সেনাদের দুটি সাজোয়াযান, এতে নিহত হয়েছে অন্তত ১৫ জান্তা সেনা।

এছাড়া পেকোন শহরের প্রবেশমুখে পিডিএফএস ও সিএনডিএফ যোদ্ধারা জান্তা সেনাবহরে যৌথ অভিযান চালালে পাঁচটি সাজোয়াযান ক্ষতিগ্রস্থ ও অন্তত ১০ জান্তাসেনা নিহত হয় বলে জানা গেছে। এ হামলার জবাবে দশটিরও বেশি কামানের গোলা ছোঁড়ে জান্তা সেনারা। যার কয়েকটি পার্শ্ববর্তী বেসামরিক এলাকায় গিয়ে আঘাত হানলে নিহত হন এক নারী, আহত হন শিশুসহ অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার পর শহরটি ছেড়ে পালিয়েছে হাজারো মানুষ।

এর আগে, রোববার বিকেলে কাংইদায়ুন্ত শহরে ইয়াঙ্গুন–পাথেইন সড়কে জান্তাসেনা বহরে চালানো বোমা হামলায় তিন জান্তা সেনা নিহত হয়েছে। এ সময় আহত এক প্রতিরোধযোদ্ধাকে পিটিয়ে মেরে ফেলেছে জান্তা সেনারা। এর আগেরদিন শনিবার দিনজুড়ে একাধিক হামলায় ইয়াঙ্গুনেই নিহত হয়েছে পাঁচজনের বেশি জান্তা সেনা।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। আটক করা হয় অং সান সু’চিসহ বেসামরিক সরকারের শীর্ষ নেতৃবৃন্দকে। এরপর সেনাশাসনের প্রতিবাদ এবং সু চিসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে রাজপথে নামে দেশটির মানুষ, তাদের সাথে যুক্ত হয় দেশটির সেনাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোও। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ ও প্রতিরোধযুদ্ধে এখন পর্যন্ত মিয়ানমারে নিহত হয়েছেন ১১০০ এরও বেশি বেসামরিক মানুষ। এছাড়াও গ্রেফতার হয়েছেন আট হাজারের বেশি মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930