IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘দূরত্ব বাড়িয়েছে করোনা, ২১০ দিন পর স্ত্রীকে পেয়ে আবেগপ্রবণ বৃদ্ধ’

‘দূরত্ব বাড়িয়েছে করোনা, ২১০ দিন পর স্ত্রীকে পেয়ে আবেগপ্রবণ বৃদ্ধ’


ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারিতে বিপর্যস্ত পুরো বিশ্ব। সংক্রমণ বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। তবে করোনায় সবচেয়ে খারাপ অবস্থা বয়স্কদের। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা, বয়সজনিত একাধিক রোগে ভোগার কারণে বিশ্বজুড়েই এই ভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করাই। যাদের বয়স কম, মৃত্যুর হার তাদের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম।

তবে করোনায় এতো সব খারাপ খবরের মধ্যে দু’একটা ভালো খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। দীর্ঘ সময় একে অন্যের থেকে দূরে থাকার পর অবশেষে একসঙ্গে হলেন এক বৃদ্ধ দম্পতি। ৬০ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। করোনার কারণে দীর্ঘদিন আলাদা থাকার পর অবশেষে একে অপরের সাক্ষাৎ পেলেন তারা।

তাও প্রায় ২১০ দিন পর। সামাজিক মাধ্যমে এমন খবর সামনে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গেছে। ওই দম্পতি যে দীর্ঘদিন পর শেষ পর্যন্ত একসঙ্গে হতে পেরেছেন তা নিয়ে সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন নেটিজেনরাও।

৬০ বছরের দাম্পত্য জীবনে তারা কেউ কারও কাছ থেকে কখনও দূরে থাকেননি। কিন্তু করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরেই দূরত্বে থাকতে হয়েছে তাদের। অবশেষে ২১০ দিন পর স্ত্রীকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ওই বৃদ্ধ।

ওই দম্পতি ফ্লোরিডার বাসিন্দা। তাদের নাম জোসেফ এবং ইভ। বৃদ্ধ-বৃদ্ধা দু’জনের বয়সই আশির ঘরে। গত মার্চ মাসে করোনা সংক্রমণ যখন সবেমাত্র দেখা দিয়েছে, তখনই একটি জটিল অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হন জোসেফ। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবং চিকিৎসার প্রয়োজনে এতদিন হাসপাতালেই ছিলেন তিনি।

স্বামীর যেন কোনো ধরনের ঝুঁকি তৈরি না হয় সেজন্য ইভও এতদিন তার সঙ্গে দেখা করতে যেতে পারেননি। তবে প্রতিদিনই তাদের মধ্যে ফোন বা ভিডিও কলিংয়ের মাধ্যমে যোগাযোগ হতো। মাঝেমধ্যে হাসপাতালে গেলেও দূর থেকেই দেখতে হত স্বামীকে।

শেষ পর্যন্ত সম্প্রতি হাসপাতালে গিয়ে জোসেফের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন ইভ। দু’জনেই একে অপরকে দেখে একেবারেই আবেগপ্রবণ হয়ে পড়েন। তাদের দেখা করার সেই মুহূর্তের ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর পরই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ওই দম্পতিকে শুভেচ্ছাও জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031