IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কা
Home >> বিনোদন >> টপ নিউজ >> ক্ষমা চাইলেন শাওনও

ক্ষমা চাইলেন শাওনও

ধূমকেতু নিউজ ডেস্ক : দর্শকদের তুমুল আপত্তি ও প্রতিবাদের পর ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে নিশো-মেহজাবীনের নাটক ‘ঘটনা সত্য’।

বিশেষ শিশু ও তাদের বাবা-মার প্রতি ক্ষমা প্রার্থনা করে নাটকের নির্মাতা রুবেল হাসান বলেছেন, প্রয়োজনীয় সংশোধন করেই নাটকটি ইউটিউবে ফের অবমুক্ত করা হবে।

এবার একই বিষয়বস্তুতে ক্ষমা চাইলেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহের আফরোজ শাওন।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ঘটনা সত্য’ নাটকের নির্মাতা রুবেল হাসানসহ সংশ্লিষ্টদের ট্যাগে রেখে একটি স্ট্যাটাস দেন শাওন।

তিনি লেখেন, ‘আমি মেহের আফরোজ শাওন বাংলাদেশ মিডিয়া জগতের একজন অভিনয়শিল্পী, পরিচালক এবং প্রযোজক হিসাবে সম্প্রতি প্রচারিত সিএমভি প্রযোজিত এবং নগদ নিবেদিত রুবেল হাসান পরিচালিত ‘ঘটনা সত্য’ নামক অসংবেদনশীল নাটকটির জন্য আমার পরিচিত- অপরিচিত সকল বিশেষ শিশুদের কাছে এবং তাদের মা বাবার কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। শিল্পী হওয়া তো দূরের কথা, ভিউ আর ফলোয়ারের পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে আমরা বোধহয় মানুষও হতে পারলাম না!’

মূলত জীবন ঘনিষ্ঠ কাহিনি নিয়ে তৈরি নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়েই সমালোচনার ঝড় ওঠে। প্রতিবন্ধী শিশুকে পাপের ফল বলে মন্তব্য করা হয় সেখানে।

এতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজে, গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয়েছে এবং তুমুল আপত্তিও উঠেছে।

একাধিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে ইতোমধ্যে।

সেসব সমালোচনা ও আপত্তির প্রেক্ষিতে ইউটিউব থেকে ‘ঘটনা সত্য’ নাটকটি সরিয়ে ফেলা হয়েছে।

মঈনুল সানুর চিত্রনাট্যে নাটকটি প্রচার হয়েছিল চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে।

এতে গাড়িচালকের চরিত্রে অভিনয় করেছেন ফারহান নিশো আর গৃহপরিচারিকার ভূমিকায় মেহজাবীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031