IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> বিনোদন >> টপ নিউজ >> আমাকে গ্রেফতার করা হতে পারে বললেন : সমীর

আমাকে গ্রেফতার করা হতে পারে বললেন : সমীর

ধূমকেতু নিউজ ডেস্ক : তাকে গ্রেফতার করা হতে পারে। এমনই আশঙ্কা করে আদালতের দ্বারস্থ হলেন শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতারের নেপথ্যে থাকা অন্যতম কর্তা সমীর ওয়াংখেড়ে। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র এই কর্তাকে নিয়ে বেশ কিছু দিন থেকেই বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে শাহরুখ-পুত্রের বিরুদ্ধে সাক্ষ্য জোগাড়ের চেষ্টা করেছেন তিনি। তার বিরুদ্ধে অচেনা ব্যক্তিরা আইনি পদক্ষেপ করার পরিকল্পনা করছেন। এমন আশঙ্কায় সুরক্ষা চাইতে গত রোববার মুম্বাই পুলিশ কমিশনরের কাছে গিয়েছিলেন সমীর।

মাদক মামলার বিশেষ আদালতে বিচারককে সমীর বলেন, ‘আমার পরিবার, বোন, এমনকি আমার মৃত মাকে নিশানা করা হচ্ছে। যে কোনো ধরনের তল্লাশির জন্য আমি রাজি। ১৫ বছর ধরে কাজ করছি। কিন্তু আমার ব্যক্তিগত জীবন আর কাজ নিয়ে এমন অভিযোগ কখনও ওঠেনি।’

আরিয়ান খানের বিরুদ্ধে কথা বলার জন্য সমীর ওয়াংখেড়ে-র তরফ থেকে তাকে ঘুষ দেয়া হচ্ছে রোববার এমনই দাবি করেছিলেন এই মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল। তিনি জানিয়েছেন, প্রমোদতরীতে তল্লাশি চালানোর দিন এনসিবি তাকে দিয়ে ১০ পাতার একটি ফাঁকা পঞ্চনামা স্বাক্ষর করিয়ে নিয়েছিল। আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্যের বিনিময়ে বিপুল পরিমাণ টাকার প্রস্তাব এসেছিল সমীরের পক্ষ থেকে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গোসাভি-ই সেই ব্যক্তি, যিনি এনসিবি’র হেফাজতে আরিয়ানের সঙ্গে সেলফি তুলেছিলেন। তিনি দফতরেরই কেউ কিনা, তা নিয়ে বিতর্ক বাধলে এনসিবি অস্বীকার করে। বরং কিরণকে এই মামলার অন্যতম সাক্ষী হিসেবে তুলে ধরা হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে কিরণ। তার মধ্যেই রোববার আরও একটি ভিডিও ফাঁস হয়েছে, যাতে এনসিবি-র হেফাজতে নিজের ফোন থেকে আরিয়ানকে কারও সঙ্গে কথা বলাচ্ছেন গোসাভি।

উল্লেখ্য, গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ানকে। তার বিরুদ্ধে মাদক সেবন ও কেনা-বেচার সংক্রান্ত মামলা দায়ের করে এনসিবি। সেই মামলায় গত ২০ দিনেরও বেশি সময় ধরে মুম্বাইয়ের একটি কারাগারে বন্দি আছেন ‘বাদশাহ’ পুত্র। কয়েক দফা জামিন বাতিল হয়েছে তার। তবে এখনও হাল ছাড়েননি শাহরুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930