IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বিএনপি অপপ্রচার করে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে চায় : পলক

বিএনপি অপপ্রচার করে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে চায় : পলক

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিএনপি অপপ্রচার করে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে চায়। বিএনপি জামাত বাংলাদেশকে মৃত্যুপুরুতি নিয়ে গেছিলো। দেশ বিরোধী পাকিস্তানের এজেন্ট জামাত বিএনপির এজেন্টেরা যে অপপ্রচার করছে তা দমন করতে হবে। শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষের চিন্তা নাই।আগামী জাতীয় নির্বাচনে সেচ্ছাসেবকলীগ কে সোচ্চার হতে হবে।

বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলা ও পৌর সেচ্ছাসেবকলীগের আয়োজনে আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী উপরের কথা গুলো বলেন।

উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম ও পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি সৌরভ হোসেন সুজার সভাপতিত্বে, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মহন আলী পৌর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুম রাব্বির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুব্রত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রানা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাশার প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news