IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নরসিংদীতে বহিষ্কৃত ছাত্রদল নেতাদের বিক্ষোভ-গাড়ি ভাঙচুর

নরসিংদীতে বহিষ্কৃত ছাত্রদল নেতাদের বিক্ষোভ-গাড়ি ভাঙচুর

ধূমকেতু নিউজ ডেস্ক : নরসিংদীর কোর্ট রোড অবরোধ করে বিক্ষোভ করেন সদ্য বহিষ্কৃত ও পদবঞ্চিত জেলা ছাত্রদল নেতাকর্মী ও সমর্থকরা।

ছাত্রদলের দুই নেতা হত্যা মামলার আসামি বিএনপি নেতা খায়রুল কবির খোকনের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার করা ওই বিক্ষোভ থেকে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে গাড়িতে থাকা আইনজীবীসহ সাত জন আহত হন।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ছাত্রদলের বহিষ্কৃত ও পদবঞ্চিতদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় তিনটি গাড়ি ভাঙচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খায়রুল কবীর খোকনের আইনজীবী ইলতুতমিশ সওদাগরের দাবি করেছেন, হামলায় গাড়িতে থাকা সাত সহকর্মী ও সহকারী আহত হন। আহতদের নরসিংদী সদর ও জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এটি বাতিল ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ করে আসছিলেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

গত ২৫ মে বিক্ষোভের সময় গুলিতে নিহত হন ছাত্রদলের দুই নেতা সাদেকুর রহমান ও আশরাফুল ইসলাম। এ ঘটনায় নিহত সাদেকুরের বড়ভাই আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে প্রধান আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন।

বৃহস্পতিবার এই মামলায় আদালতে হাজির হওয়ার কথা ছিল খায়রুল কবির খোকনসহ অন্য আসামিদের। আসামিদের আদালতে হাজির হওয়ার খবরে সকাল থেকে বিক্ষোভ করতে থাকেন বহিষ্কৃত ও পদবঞ্চিত জেলা ছাত্রদল নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের পক্ষের আইনজীবীদের বহনকারী দুটি মাইক্রো বাস ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। এরপরে আরও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মামলার আসামি বিএনপি নেতা খায়রুল কবির খোকনের আদালতে হাজির হওয়ার বিষয়টি পুলিশের জানা ছিল। সেজন্য আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। তবে সড়কে গাড়ি ভাঙচুরের বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031