IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যুরাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করে পুলিশফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
Home >> রাজনীতি >> লিড নিউজ >> নির্বাচন বাধাগ্রস্ত করার সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে : লিটন

শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভা

নির্বাচন বাধাগ্রস্ত করার সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে : লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। তবে আমাদের ভয় পাবার কিছু নেই। আমরা উন্নয়ন করেছি, কোন অন্যায় করিনি। সামনে যেরকম দিনই আসুক না কেন, আমরা সবাই এক্যবদ্ধ হয়ে রাজপথে থেকেই নির্বাচন বাধাগ্রস্ত করার সকল ষড়যন্ত্র ও অন্যায়কে প্রতিহত করবো। আমরা মানুষের সাথে ছিলাম, আগামীতেও মানুষের সাথেই থাকবো।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর নওদাপাড়া বাজারে শাহ মখদুম থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাঙালি জাতি অসীম সাহতিকতার সাথে প্রশিক্ষিত পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে মহান স্বাধীনতা ছিনিয়ে এনেছে। আজকে দেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা অনেক কিছু করতে পারছি, বলতে পারছি, দেখতে পারছি, ভাবতে পারছি। দেশ স্বাধীন হয়েছিল বলেই আজকে আমরা নিজেদের অর্থে পদ্মাসেতু নির্মাণ করতে পেরেছি, পারমানবিক বিদুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে।

তিনি আরও বলেন, পাকিস্তান ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, যাবার আগে বুদ্ধিজীবীদের হত্যা করে গেছে, পাকিস্তান সেই পাপে আজকে জ্বলেপুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যতদিন তারা আমাদের কাছে মাফ না চাইবে, আমরা যতদিন আমরা তাদের মাফ না করবো, ততদিন মহান আল্লাহ তাদের ক্ষমা করবেন না।

খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার নেপথ্যে ছিল জিয়াউর রহমান, আরও নেপথ্যে ছিল খন্দকার মোস্তাক, আরও নেপথ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এদেশের স্বাধীনতা চায়নি, পাকিস্তানকে সহযোগিতা করেছিল। এসব ইতিহাস আমরা ভুলে যাইনি।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে দৃশ্যমান উন্নয়ন করেছেন। এ বছর অনেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। আগামী ৫ বছরে বাংলাদেশ কোথায় যাবে সেটি ভাবতেই আমাদের আনন্দ লাগছে। এখানে যদি কোন ছেদ পড়ে, অন্য কেউ দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করে দেয়, তাহলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে, দেশ যতটা এগিয়েছে, তার চেয়ে বেশি পিছিয়ে নিয়ে যাওয়া হবে। এটি হতে দেওয়া যাবে না।

শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আকতারুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

সভায় আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সদস্য বাদশা শেখ, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সদস্য শাহাবুদ্দিন, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত আলী শাহু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031