ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী প্রচার মিছিল হয়েছে। আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছে।
এর ধারাবাহিকতায় বুধবার (২০জানুয়ারি) বিকেল ৩ টায় নন্দীগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন তার কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল নির্বাচনী প্রচার মিছিল বের করে তার উটপাখি প্রতীকে ভোট প্রার্থনা করেছে। প্রচার মিছিলটি ৮নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।


