IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> রাজনীতি >> ‘জিয়াউর রহমানকে অপমান যুদ্ধাপরাধের শামিল’

‘জিয়াউর রহমানকে অপমান যুদ্ধাপরাধের শামিল’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান করা মানে মুক্তিযুদ্ধকে অপমান করা এবং এটা যুদ্ধাপরাধের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মানববন্ধনে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘কটূক্তিমূলক নাটক’ প্রচারের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, আজকে জনগণ আর মানববন্ধন দেখতে চায় না, দেখতে চায় প্রাণবন্ধন। আজকে জনগণ মুখে স্লোগান শুনতে চায় না, অ্যাকশন দেখতে চায়।

তিনি বলেন, আজকে এ অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক শক্তিকে ডাইরেক্ট অ্যাকশনের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। জনগণ এখন দেখতে চায় আমরা কী করছি।

বিএনপির এ নেতা বলেন, আমাদের কথা বলার চেয়ে দায়িত্ব হলো কিছু করা। মানুষ এখন মুক্তি চায়। (হুসেইন মুহম্মদ) এরশাদের বিরুদ্ধে যেমন আন্দোলনে-মিছিলে একটি বাক্য ছিল ‘এক দফা এক দাবি এরশাদ তুই করে যাবি’, জনগণের দাবি ছিল এক, এরশাদের পদত্যাগ। সেই প্রতিবাদের স্লোগান আজকেও হতে হবে।

জিয়াউর রহমানের বিরুদ্ধে ক্ষমতাসীনদের ইতিহাস বিকৃতির সমালোচনা করে গয়েশ্বর বলেন, জিয়াউর রহমানকে অপমান করা মানে মুক্তিযুদ্ধকে অপমান করা, জিয়াউর রহমানকে অপমান করা মানে মুক্তিযোদ্ধাদের অপমান করা। জিয়াউর রহমানকে যারা অপমান করে বা তার সম্পর্কে অরুচিশীল বক্তব্য দেয়, তাদের অপরাধ যুদ্ধাপরাধের সমতুল্য। একদিন তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবেই। সেই দিনটি আমাদের আনতে হবে। সেই দিনটি আনতে পারলে আজকের বিচারপতিরাই ন্যায়বিচার করতে পারবেন।

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন আলী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031