IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে চারঘাটে প্রতিবাদ সমাবেশ

বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে চারঘাটে প্রতিবাদ সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহীর চারঘাট-বাঘা আসনের সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলমের বিরুদ্ধে মিথ্যাচার ও কুটুক্তি মুলক বক্তব্য দেয়ায় ২০টির অধিক একাধিক নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের মুল হোতা বিএনপি নেতা আবু সাঈদ চাদের বিরুদ্ধে রাজশাহীর চারঘাটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ জুলাই) বিকেলে বিএনপি নেতা আবু সাঈদ চাদের নিজ গ্রাম উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ওয়াহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র একরামুল হক।

এসময় উপস্থিত ছিলেন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার প্রমুখ।

সমাবেশ থেকে বিএনপি নেতা আবু সাঈদ চাদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে চারঘাটের মাটিতে অবাঞ্চিত ঘোষণা করা হয়। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হৃদয়ের স্পন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারঘাট-বাঘার মাটি ও মানুষের নেতা চারঘাট ও বাঘার অভিভাবক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপিকে উদ্দ্যেশ্য করে মিথ্যাচার ও কটুক্তির জন্য চাদ ক্ষমা না চাইলে কঠোর জবাব দেয়ার ঘোষণা দেয়া হয়।

প্রসঙ্গত, গত দুই দিন আগে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জের মহদীফুর হাবিবুরের মোড়ে এব সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ তার বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী ও চারঘাট-বাঘার সাংসদকে উদ্দ্যেশ্য করে অশালিন ভাষায় মিথ্যাচার ও কটুক্তি মুলক বক্তব্য দেয়।

এর জের ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা গত দুই দিন ধরে চারঘাট-বাঘার বিভিন্ন এলাকায় অব্যহত ভাবে প্রতিবাদ সভার পাশাপাশি চাদকে অবাঞ্চিত ঘোষণা করে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031