IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল
Home >> রাজশাহী >> জেলা পরিষদ নির্বাচন, যানবাহন চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা

জেলা পরিষদ নির্বাচন, যানবাহন চলাচলে আরএমপির নিষেধাজ্ঞা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : আগামী ১৭ অক্টোবর ২০২২খ্রিঃ রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সদস্য পদে নির্বাচন উপলক্ষে রাজশাহী সাধারণ-৩ এর ভোট গ্রহণ ‘পবা উপজেলা পরিষদ’ ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হবে।

রাজশাহী মহানগরীর পবা উপজেলার উল্লিখিত ভোট কেন্দ্রের শান্তি-শৃঙ্ক্ষলা রক্ষার নিমিত্ত যানবাহন চলাচলে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ (রাজনৈতিক শাখা-৬), ঢাকার স্মারক নং-৪৪.০০.০০০০. ০৭৯.১৮.০০১.২০১৬-৪৩৪ তারিখ-১১/১০/২০২২খ্রিঃ মোতাবেক জারীকৃত পরিপত্রের অনুঃ ১৬ অনুঃ মোতাবেক শান্তি-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সাধারণ জনগণের নির্বিঘ্নে চলাচলের নিমিত্তে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৬ অক্টোবর, ২০২২ তারিখ দিবাগত মধ্যরাত ১২ টা হতে ১৭ অক্টোবর, ২০২২ তারিখ মধ্যরাত ১২ টা পর্যন্ত রাজশাহী মহানগরীর পবা উপজেলার উল্লিখিত ভোটকেন্দ্রের আশপাশ এলাকায় যন্ত্রচালিত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।

এছাড়া ১৫ অক্টোবর, ২০২২ তারিখ দিবাগত মধ্যরাত ১২ টা হতে ১৮ অক্টোবর, ২০২২ তারিখ সকাল ৬ টা পর্যন্ত রাজশাহী মহানগরীর উল্লিখিত ভোটকেন্দ্রের আশেপাশের এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রির্টানিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশী/ বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এতদ্ব্যতীত জাতীয় মহাসড়ক (Highways), বন্দর ও জরুরী পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

বৃহস্পতিবার ১৩ অক্টোবর, ২০২২ আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ