IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী আখতারের ইস্তেহার ঘোষণা

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী আখতারের ইস্তেহার ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে জনপ্রতিনিধিদের জন্য বিশ্রামাগার ও রাজশাহী প্রবেশ তোরণ নির্মাণসহ ১০ দফা ইস্তোহার ঘোষণা করেছেন চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আখতার।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর নানকিং কনভেনশন হলে তিনি তার এই নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন।

ইস্তেহারে আখতার বলেন, রাজশাহীর ইতিহাস, ঐতিহ্যের সাথে মিল রেখে রাজশাহী জেলাতে প্রবেশের তিন দিকে তিনটি আকর্ষনীয় ‘প্রবেশ তোরণ’ নির্মাণ করবো। রাজশাহী জেলা পরিষদের অব্যবহৃত ভূমি জেলা তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে জনগণের কল্যাণে কল্যাণে ব্যবহার করা হবে। রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে বর্তমান প্রজন্মের জন্য রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে একটি সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে। ঐতিহাসিক স্থাপনা, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ ও উপজেলাভিত্তিক গ্রন্থাগার রাজশাহী জেলা পরিষদের অর্থায়নে নির্মাণের অগ্রণী ভূমিকা রাখবো।

তিনি বলেন, রাজশাহীতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের জন্য রাজশাহী শহরে জেলা পরিষদের নিজস্ব জায়গাতে একটি আধুনিক আবাসিক বিশ্রামাগার নির্মাণ করবো। এখানে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ নামমাত্র মূল্যে বিশ্রাম ব্যবহার করতে পারবেন। জেলা পরিষদের উন্নয়নকাজে স্থানীয় জনপ্রতিনিধিদের মতামত অগ্রাধিকার দেওয়া হবে। রাজশাহীর প্রত্যেকটি উপজেলায় ডাকবাংলো থাকলেও সেগুলো প্রায় অব্যবহৃত থাকায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। যা রাজশাহী জেলা পরিষদের সম্পদ। এই ডাকবাংলাগুলোর প্রয়োজনীয়তা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে করণীয় ঠিক করতে প্রতিবছর অন্তত দুই বার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এর ব্যবস্থা করব। রাজশাহী সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা ও মাদক ব্যবহারে নিরুৎসাহিত করার জন্য জনগণ ও স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে কাজ করবো। ও উপজেলা পর্যায়ে বাস স্ট্যান্ডগুলোতে যাত্রী ছাউনী, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা করবো।

আখতার বলেন, আগামী ১৭ অক্টোবর ২০২২ অনুষ্টিতব্য রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। এই নির্বাচনে রাজশাহী জেলার নির্বাচিত স্থানীয় সরকারের সম্মানিত প্রতিনিধিগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলে আমার ঘোষিত ইস্তেহার বাস্তবায়নে সচেষ্ট থাকার অঙ্গিকারে উপস্থাপন করছি। আমি এই জেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হলে আমার এই নির্বাচনী ইস্তেহারে প্রস্তাবিত অঙ্গিকারগুলো বাস্তবায়নে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news