IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> রাজশাহী >> শেখ রাসেল দিবস উপলক্ষে রাজশাহীতে লফসের শিক্ষাবৃত্তি প্রদান

শেখ রাসেল দিবস উপলক্ষে রাজশাহীতে লফসের শিক্ষাবৃত্তি প্রদান

ধূমকেতু প্রতিবেদক : বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস এর ব্যবস্থাপনায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগি সংস্থা রাজশাহী জেলার আয়োজনে মঙ্গলবার (১৮ অক্টোবর) ঘোড়ামারাস্থ লফস কার্যালয়ে ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক-দূরন্ত প্রানবন্ত নির্ভীক’ স্লোগানে শেখ রাসেল দিবস উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে লফস কর্তৃক বাস্তবায়িত বিএনএফ শিশু শিক্ষা ও মেধাবৃত্তি প্রকল্পের উপকারভোগি দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এছাড়া শেখ রাসেল দিবস উপলক্ষে বিএনএফ এর রাজশাহী জেলার সহযোগি সংস্থার সদস্যদের নিয়ে কেক কাটা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লফস এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন।

অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও শেখ রাসেল এর জীবনী পাঠ করতে উৎসাহিত করেন এবং ব্যাক্তি জীবনে তাদের আদর্শ চর্চার জন্য আহŸান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনএফ এর সহযোগি সংস্থা লক্ষীপুর দুস্থ মহিলা শিল্প সংস্থা (এলডিএমএসএস) এর সভানেত্রী মিসেস সুফিয়া ইসলাম, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা (নিবুস) এর পরিচালক (অর্থ) তৌফিকুল ইসলাম এবং প্রতিবন্ধি সেচ্ছাসেবী সোসাইটি (পিএসএস) এর পরিচালক আলী আকবর।

আরও উপস্থিত ছিলেন, লফস এর নির্বাহী কমিটির সদস্য সেকেন্দার হোসেন সহ লফস এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মেহেদি হাসান এবং অফিস সহকারী টুম্পা পাল প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031