IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তারমোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা)মহাদেবপুরে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলকমামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনবাগমারায় ডিপ টিউবওয়েলের বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সদস্য গ্রেপ্তার, ১৪টি মিটার উদ্ধারমালয়েশিয়ায় ‘মানবপাচারকারী’ দুই বাংলাদেশি ও ৯ ভুক্তভোগী আটকএনসিপিতে বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মীর যোগদান১৮০ কিলোমিটার পঞ্চগড় সীমান্ত জুড়ে বিজিবির সতর্কতা জারি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে ১০তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজশাহীতে ১০তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১০তলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে রাজশাহী মহানগরীর মাস্টারপাড়া এলাকায় থাকা পদ্মা গার্ডেনের সামনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই নির্মাণ শ্রমিকের নাম শিপলু (৩০)। তিনি ওই এলাকার শামীম হোসেনের ছেলে।

কাজ করা অন্য শ্রমিকরা জানান, রাজশাহী মহানগরীর মাস্টারপাড়া এলাকার ওই ১০তলা ভবনের নির্মাণ কাজ করছেন, আরিফুল হক সম্রাট নামের এক ডেভলপার। বুধবার দুপুরে দশতলা ভবনে কাজ করার সময় ক্রেনের তার ছিড়ে নিচে পড়ে যান নির্মাণ শ্রমিক শিপলু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

জানতে চাইলে রাজশাহী বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম জানান, ওই এলাকায় আরিফুল হক সম্রাট নামের এক ডেভলপার ওই ১০তলা ভবনের নির্মাণ কাজ করছেন। তার অধীনে নির্মাণ কাজ করতে গিয়ে ১০তলা ভবন থেকে পড়ে শিপলুর মৃত্যু হয়। পরে এই ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930