IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভিপি সম্পত্তির জমি নিয়ে সংঘর্ষ ; ৫ দিন পর আহত মাসুদের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধারগাজী লুৎফর রহমান অরুণের মৃত্যুবার্ষিকীতে বন্ধুসভার কবর জিয়ারতনিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ডগোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও সলাই মেশিন বিতরণনন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুসৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নমোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলনতানোরে প্রাইভেট সেন্টারে শিক্ষক ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরাল‘সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ’রাণীনগরে মারধর করে ছিনতাইয়ের অভিযোগমোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণগণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহার
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বায়না করে কোটি টাকা হাতানোর মামলায় সাবেক নারী কাউন্সিলরসহ আটক ৩

বায়না করে কোটি টাকা হাতানোর মামলায় সাবেক নারী কাউন্সিলরসহ আটক ৩

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জমি বায়নার নামে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নগরীর লক্ষীপুর এলাকার রাজশাহী সিট করপোরেশনের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর ফারজানা হকসহ তিন জনকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ফারজানা হক, তার স্বামী রেজাউল করিম ও তোফায়েল। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তকারি অফিসার সাব-ইন্সপেক্টর সুবাস চন্দ্র বর্মন নিশ্চিত করেছেন।

জানা গেছে, বসুয়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল খালেক লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার রাসিক সাবেক নারী কাউন্সিলর ফারজানা হক, তার স্বামী রেজাউল করিম, তোফায়েল ও মানদা কলোনীর মকবল হোসেনের ছেলে শাহীন ও অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে রাজপাড়া থানায় প্রতারণার মামলা করেন।

মামলা থেকে জানা যায়, আব্দুল খালেক অভিযুক্ত ফারজানা হকের কাছে থেকে বায়না দলিল সূত্র মতে, ৪৫ লাখ টাকা দিয়ে জমি রেজিস্ট্রি নেয়। সেই মোতাবেক বায়না রেজিস্ট্রিকৃত জমিতে সাইনবোর্ড টাঙাতে গেলে আসামী ফারজানা হক, তার স্বামী রেজাউল করিমসহ অজ্ঞাতরা বাধা দেয়। এমনকি অভিযুক্তরা প্রাণনাশের হুমকী দিয়ে সাইনবোর্ড টাঙাতে নিষেধ করে। এতে আব্দুল খালেকের সন্দেহ হলে পবা সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নেয়। খোঁজ নিয়ে জানতে পারে একই জমি ফারজানা হক এরআগেও অন্যদের বায়না রেজিস্ট্রি দিয়ে টাকা হাতিয়েছেন। এর আগে সাজ্জাদ বাদশার নিকট হতে ১০ লাখ, শফিকুল ইসলামের কাছে থেকে ৩৫ লাখ টাকা নিয়েছে। ফারজানা হক জমি বায়না রেজিস্ট্রর প্রতারণার শাস্তি এবং অন্য দিকে তাদের দেয়া টাকার লক্ষে মামলা করেন আব্দুল খালেক।

সেই মামলার সূত্র ধরে আসামী রাসিক সাবেক নারী কাউন্সিলর ফারজানা হক, তার স্বামী রেজাউল করিম, তোফায়েলকে আটক করে রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031