IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইউক্রেনে ট্রেনে রুশ ড্রোন হামলাকুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহতরাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলন
Home >> রাজশাহী >> রাজশাহীতে দ্বিতীয় দিনেও জমে উঠেছে রেডার আবাসন মেলা

রাজশাহীতে দ্বিতীয় দিনেও জমে উঠেছে রেডার আবাসন মেলা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো জমে উঠেছে সাত দিনব্যাপী রেডার আবাসন মেলা-২০২৩। মেলায় দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যায়। গত শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে নগরীর নগর ভবনের গ্রীন প্লাজায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাজশাহীর অবকাঠামোগত উন্নয়নের প্রধান অংশীদার রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন রেডার এবারের আয়োজন হচ্ছে আরও বড় পরিসরে। এবারের মেলায় ২৭টি কোম্পানীর ৬০টি স্টল রয়েছে। গতবার এই সংখ্যা ছিল ১৫টি। এবারের মেলায় আর্থিক লোন দেয়ার জন্য ব্যাংক, টাইলস, লিফট বিক্রির প্রতিষ্ঠানগুলোর জন্য কয়েকটি স্টল বরাদ্দ ছাড়াও উদ্যোক্তা গ্রুপের জন্য ১৬টি পিঠার স্টল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।

তিনি বলেন, বৈশ্বিকভাবে করোনার হস্তক্ষেপ ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে অন্যান্য খাতের ন্যায় আবাসন খাতের সকল পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের মাঝে ফ্লাট কেনায় কিছুটা অসঙ্গগতি দেখা দিয়েছে যা আবাসন মেলায় আসলে তাদের ভূল ধারণা ও বর্তমানে ফ্লাট গুলোর কেমন দাম রয়েছে এ বিষয়ে একটি স্বচ্ছ ধারণা পাবে। এছাড়া বিভিন্ন নামে বেনামে কিছু অসাধু ব্যবসায়ি ফ্লাট বিক্রি করে গ্রাহকদের সাথে প্রতারণার আশ্রয় না নিতে পারে সেজন্য তিনি রেডার সদস্যভুক্ত প্রতিষ্ঠান গুরো থেকেই ফ্লাট কেনার জন্য আহ্বান জানান ক্রেতাদের। কারণ কোন ধরণের অসুবিধার সম্মুখীন হলে রেডার নেতৃবৃন্দ একটি পূর্ণ সমাধানে যেতে পারবেন।

তিনি আরও বলেন, মেলায় সামগ্রিকভাবে রাজশাহীর আবাসন ব্যবসায় সুষ্ঠু পরিবেশ বজায় ও ক্রেতাদের আস্থা বৃদ্ধি পাবে বলে জানান তিনি। এছাড়া মেলার মাধ্যমে ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে ফ্লাট কেনার একটি বড় সুযোগ পাবে বলেও তিনি জানান। প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এ মেলায় প্রবেশ ফ্রি থাকবে সকলের জন্য।

উল্লেখ্য, গত শনিবার প্রধান অতিথি হিসেবে আবাসন মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রেডা রিয়েল এস্টেট ও ডেভেলপারস এসোসিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু। মেলা চলবে ৩ মার্চ পর্যন্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031