ধূমকেতু প্রতিবেদক : রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী আয়োজনে ও পৃষ্ঠপোষকতায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ মার্চ) বেলা ১১টায় পবা উপজেলার সুতাহাটী আল আবরার একাডেমিতে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আল আবরার একাডেমিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসি রোটারিয়ান প্রফেসর ড. শামসুল আলম (পিএইচএফ)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারিয়ান ক্লাব অব পদ্মার নির্বাহী সম্পাদক আবদুর রাজ্জাক, ক্লাব সার্ভিস চেয়ার এবং পরিচালক নাজমা রহমান, রোটারিয়ান পিপি তাপস মজুমদার, রোটারিয়ান পিপি এম এ মান্নান খানসহ সুবিধা বঞ্চিত শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন, সচ্ছলতা এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সালমান ফার্সী ও সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব।
রোটারিয়ান ক্লাব ও অব পদ্মার উদ্যোগে ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।


