IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলন
Home >> রাজশাহী >> বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে স্বামী-স্ত্রীকে মারপিটের অভিযোগ

বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে স্বামী-স্ত্রীকে মারপিটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : চাঁদা দিতে না চাওয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে স্বামী-স্ত্রীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আড়ানি পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের নুর নগর গ্রামে। এ ঘটনায় ওই গ্রামের বজলুর রহমান বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার (৯ মে) আহত স্বামী-স্ত্রী চিকিৎসা শেষে নিজ বাসায় ফিরেছেন। অভিযোগে জানা যায়, বাদি বজলুর রহমান ব্যবসার পাশাপাশি কৃষি কাজ করেন।

গত রোববার (৭ মে) একই গ্রামের নাজিম উদ্দীনের ছেলে মানিক আলী ও সাবান আলীর ছেলে জুয়েল, বাদি বজলুর রহমানকে বলেন, এলাকায় বসবাস করতে হলে বড় ভাই আশিক রানা (পিতা- নাসির উদ্দীন)কে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে। তাদের চাঁদা দিতে অস্বিকার করলে ওইদিন রোববার বিকেল ৪টায় বজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে আশিক রানা জিজ্ঞেস করে আমার লোকজেনর কাছে কি বলেছিস। এ কথা বলা মাত্রই হত্যার উদ্দেশ্য বজলুর রহমানের গলা চেপে ধরে নাকে মুখে ও গাছের ডাল দিয়ে শরীরের বিভিস্থানে এলোপাড়াড়ি মারপিট করে আশিক রানা। মানিক আলী ও জুয়েল চেপে ধরলে জহুরুল ইসলামের ছেলে মুসা বাঁশের লাঠি দিয়ে মারপিট করে। এতে বজলুর রহমানের শরীরের বিভিন্নস্থানে রক্তাত্ত ফোলা জখম হয়। তার চিৎকারে স্ত্রী রেহেনা বেগম আগায়ে গেলে সকল বিবাদিরা তাকেও মারপিট করে। ওই সময় রেহেনা বেগম মাটিতে পড়ে গেলে মানিক তার গলায় থাকা ১২ আনা ওজনের সোনার চেইন নিয়ে নেয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে যাওয়ার পর তারা চলে যায়। পরে বুজলুর রহমান ও তার স্ত্রী রেহেনা বেগম বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে আশিক রানা চাাঁদা চাওয়ার বিষয়টি মিথ্যা দাবি করে বলেন, মামলার বিষয় নিয়ে প্রায় ২ বছর হলো বজলুর রহমানের সাথে আমারসহ মানিক আলী, মুসা ও জুয়েল এর কথা চলেনা। তবে ওয়ারিশ সূত্রে একটি বাঁশ ঝাড়ের বাঁশ কাটা নিয়ে মানিক-মুসার সাথে বজলুর পক্ষের ইলিয়াসের সাথে কথা কাটাকাটি হয়েছে বলে জানি। বজলুর দাড়িয়ে থেকে ইলিয়াসকে দিয়ে বাঁশ কাটাচ্ছিল। এ নিয়ে হ্রটগোল হয়েছে। সেখানে পুলিশসহ স্থানীয় কাউন্সিলরও ছিলেন।

বাঘা থানার অফিসার (ওসি) খায়রুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031