IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে সুখী পরিবার ভিত্তিক সন্তান পালন বিষয়ক কর্মশালা

গোদাগাড়ীতে সুখী পরিবার ভিত্তিক সন্তান পালন বিষয়ক কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে একটি আদর্শ ও সুখী পরিবার ভিত্তিক ইতিবাচক সন্তান পালন বিষয়ক কর্মশালা অনষ্ঠিত।

সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় উপজেলার পাকড়ী ইউনিয়নের মিশনপাড়ায় গোদাগাড়ী এপি, ওয়ার্ল্ড ভিশন এর সৌজন্যে,ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেস ইন বাংলাদেশ এর আয়োজনে।

ট্রিনিটি লুথেরান চার্চ ট্রাস্টের পক্ষে চেয়ারম্যান মানুয়েল হাঁসদার সভাপতিত্বে, দিনব্যাপী এ অংশীদারিত্ব কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এপির ম্যানেজার প্রেরণা চিসিম।

বিশেষ অতিথি ছিলেন, লিয়াজো অফিসার মনিরানা কর্মকার, রেভা: মন্টু হেম্ব্রম ও রেভা: কর্নেল হাঁসদা, রেভা: অনন্ত মুরমু এবং প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা ও সন্তোষ মিত্র প্রমূখ।

কর্মশালায় বক্তারা বলেন, করেন ইতিবাচক সন্তান পালন বিষয়ক পরিকল্পনাতে যাতে পিতামাতাগণ শিশুদের লালন এবং মঙ্গলে পরিবারের ভূমিকাকে আরও ভালোভাবে বুঝতে, পরিবারের বাস্তবতা এবং প্রাসঙ্গিকতাকে আরো ভালোভাবে জানতে এবং পরিপূর্ণতার দিকে একত্রে যাত্রার পরিপ্রেক্ষিতে পরিবারের গঠনকাঠামো, প্রক্রিয়া ও উপকরণগুলোকে আরো ভালোভাবে আয়ত্ত করতে এবং পরিবারকে প্রস্তুত, সমর্থন ও পারিবারিক বিষয়গুলোকে স্বীকার করে নেওয়ার ব্যবহারিক উপায়গুলোকে শনাক্ত করতে পারেন।

এসময় বক্তারা পরিবারকে নিয়ে আমার আশা ও স্বপ্ন-ব্যাক্তিগত চিন্তা, অতীতের স্মরণীয় স্মৃতি, পরিবারের পরিপূর্ণতার ও ভগ্নতার লক্ষণ বা চিহৃসমুহ আদর্শ ও সুখী পরিবারের চিহৃসমূহ এবং আদর্শিক নয় এমন বিষয়সমূহ, উত্তম বীজ বা পরিবারের কোন ব্যাক্তির জীবনের উত্তম দিক বা গুনাবলীসমুহ, পারিবারিক জীবনে আনন্দ ও কষ্ট (বেদনা), শিশুর প্রতি ভালবাসা ও দয়া নিয়ে ছোট ও বড় দলে আলোচনা করেন এবং ধর্মের আলোকে পারিবারিক উন্নয়ন, শিক্ষা ও নেতৃত্ব গঠনের উপর আলোকপাত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news