IMG-LOGO

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় মাটিখেকো সাইদুরের ১ মাসের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযানমান্দায় স্টেডিয়াম নির্মাণ কাজে অনিয়মের অভিযোগবালুর পরিবর্তে লাল মাটি দিয়ে চলছে মাঠ ভরাটগোমস্তাপুরে রেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুরাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: অপরাধ দমনে কড়া বার্তারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের মতবিনিময়ফুলবাড়ীতে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধনকুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত‘পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল’মহাদেবপুরে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধনবাগমারায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়বাঘায় বিক্রি করা জমি দখলের চেষ্টায় হামলা-মামলাতানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ, অতঃপর তোলপাড়জনসংখ্যা অভিশাপ নয়, শিক্ষাব্যবস্থা পরিবর্তনে জনশক্তিতে রূপান্তর করতে হবে : শিক্ষামন্ত্রীনওগাঁয় ৭ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> তারের জঞ্জাল মুক্ত সুন্দর নগরী চাই, কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন কি?

তারের জঞ্জাল মুক্ত সুন্দর নগরী চাই, কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন কি?

ধূমকেতু প্রতিবেদক : পরিস্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী মহানগরীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং রাজশাহী মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতার ভূয়শী প্রশংসা করেছেন। রাজশাহী আগত দেশি-বিদেশী পর্যটকরা নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যে মুগ্ধ হোন।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাত ধরে এই সুনাম অর্জন করেছে এই মহানগরী। তবে এই নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে বিদ্যুৎ, ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের জঞ্জালে। নগরের বিভিন্ন সড়ক ও গলিপথে বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্পপোস্টে জড়িয়ে থাকা তারের জঞ্জালের কারণে আর্থিং, শর্ট সার্কিট হয়ে প্রায়ই ঘটছে অগ্নিকাÐসহ নানা দুর্ঘটনা। তারের জঞ্জাল কমাতে রাজশাহী সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মহানগরবাসী। সচেতন নগরবাসী বলছেন, তারের জঞ্জাল মুক্ত আমাদের সুন্দর নগরী চাই। কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন কি?

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৈদ্যুতিক খুঁটিগুলো ও ল্যাম্পপোস্টে তারের জঞ্জাল ঝুলছে। ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের ভারে খুঁটিগুলো বিপজ্জনক হয়ে পড়েছে। মহানগরীর সাহেব বাজার, জিরোপয়েন্ট, আরডিএ মার্কেটের সামনে, মনিচত্বর, রাণীবাজার, আলুপট্টি, নিউ মার্কেট, বর্ণালী মোড়, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর, লক্ষীপুর মোড়, তালাইমারি, কোর্ট চত্বর, কোর্ট স্টেশন এলাকাসহ সহ মহানগরীজুড়ে একইচিত্র। এসব তারের জঞ্জালে একদিকে নগরের সৌন্দর্যহানি হচ্ছে, অপরদিকে বিভিন্ন সময় ঘটছে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্ঘটনা।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, নান্দনিক শহর গড়তের তারের জঞ্জাল সরানোর বিকল্প নেই। প্রয়োজনে তার মাটির নিচ দিয়ে নিতে হবে। তবে সেটি সময় সাপেক্ষ হওয়ায় বৈদ্যুতিক খুঁটিগুলো ও ল্যাম্পপোস্টে ঝুলে থাকা তারের জঞ্জাল সরাতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মহানগরবাসী বলছেন, পরিস্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী দেশসেরা। আমার পরিচ্ছন্নতাই সবাই প্রশংসা করেন। এতে আমরা গর্বিত। কিন্তু যখন দেখি পরিচ্ছন্ন শহরের সৌন্দর্য্যহানি হচ্ছে তারের জঞ্জালের কারণে, তখন এটি আমাদের খারাপ লাগে। তারের জঞ্জাল ঝুঁকিপূর্ণও বটে। তারের জঞ্জালমুক্ত মহানগরী গড়তে এখন রাজশাহী সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031