IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্ন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে হ্যান্ডকাফ, আইডি কার্ডসহ ৩ ভূয়া পুলিশ গ্রেপ্তার

তানোরে হ্যান্ডকাফ, আইডি কার্ডসহ ৩ ভূয়া পুলিশ গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে হ্যান্ডকাফ ভুয়া আইডি কার্ড দেখিয়ে পুলিশ পরিচয়ে আদিবাসী পল্লীতে গিয়ে চাঁদা আদায়ের সময় ৩ ভূয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

এরা হলেন, তানোর পৌর এলাকার মাসিন্দা মহল্লার আসাদুল ইসলামের পুত্র রাকিব হোসেন (৩০), তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের তোফাজ্জুল হোসেনের পুত্র তৌহিদুল ইসলাম (২৫) এবং দেবিপুর গ্রামের মহাসিন আলীর পুত্র সিএনজি চালক মুন্না সরকার (২৩)।

এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার শিকপুর আদিবাসী পল্লীতে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত ৩ জনকে পুলিশ স্কটসহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, শুক্রবার রাতে গ্রেপ্তাকৃত ৩ জনসহ আরো ২/৩ জন সিএনজি নিয়ে বাধাইড় ইউপির শিকপুর গ্রামের দিয়াড়া পাড়ার আদিবাসী পল্লীতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে চাঁদা বাজি করছিলো। এসময় স্থানীয়দের মধ্য সন্দেহের সৃষ্টি হলে তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরোও ২/৩জন পালিয়ে যায়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সিলভার কালার ১ টি হ্যান্ডকাফ ও তানোর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অডিট অফিসার পরিচয়ের ভুয়া পরিচয় পত্র এবং চাঁদা হিসেবে আদায় করা ২ হাজার ৫ শ’ টাকা উদ্ধার করা হয়েছে।

এঘটনায় মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোজাহারুল ইসলাম বাদি হয়ে ৩ জনসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031