IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১০টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

মানবন্ধন চলাকালে বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট মামলা মামলাটি দায়ের করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা দায়ের করা হয়েছে সেটি দেশ এবং দেশের বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। ইতোমধ্যেই সর্বমহল থেকে এ আইনটি বাতিলের দাবি উঠেছে।

বক্তারা আরও বলেন, আব্দুল্লাহ আল মামুন সাংবাদিক হিসেবে বাংলাদেশে পরিচিত মুখ। ঠাঁকুরগাঁও-২ আসনের এমপির হয়ে মামলা করেছেন তার একজন সমর্থক। কোন সাংবাদিক ভুলকোন সংবাদ প্রকাশ করলে বাংলাদেশ প্রেস কাউন্সিলে অভিযোগের ব্যবস্থা রয়েছে। সেটি না করে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কালা আইনে মামলা করা হয়েছে। এটা সাংবাদিকতার ক্ষেত্রে হুমকি। পাশাপাশি দেশ ও জাতির জন্যও শুভকর নয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক জামাত খানের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, পরিবেশবাদী আন্দোলনের নেত্রী সেলিনা বেগম, আবু তাহের খোকন প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই দৈনিক যুগান্তরে ‘আওয়ামী লীগের জরিপের কাজ শেষ পর্যায়ে, বর্তমান এমপি বাদের তালিকা হবে দীর্ঘ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জের ধরে গত ৩০ জুলাই ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের সমর্থক প্রভাত শাহা বালিয়াডাঙ্গী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031