IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলন
Home >> রাজশাহী >> তানোরে মারপিটের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

তানোরে মারপিটের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পূর্ব শক্রতার জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে মারপিট হয়। উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) পারিশো দূর্গাপুর বাজারে চলতি মাসের ১৬ তারিখে ঘটে ঘটনাটি। মারপিটে আশরাফুল ও তার ছেলে রাসেল এবং প্রতিপক্ষ রিগান আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল ও তার ছেলে রাসেল কে আটক করেন পুলিশ।

এঘটনায় আশরাফুলের স্ত্রী রুপালি বেগম বাদি হয়ে রিগান মন্ডলকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে ১৮ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। অপর দিকে ১৭ সেপ্টেম্বর রেজাউল ইসলাম বাদি হয়ে রাশেল মন্ডল ও তার পিতা আশরাফুল কে আসামি করে থানায় মামলা দায়ের করেন। অবশ্য আশরাফুল জামিন পেলেও তার ছেলে রাশেক কারাগারে আছেন। এঘটনায় উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার পারিশো দূর্গাপুর বাজারে নাইট গার্ড কে কেন্দ্র করে রিগানের দোকানে তালা মারা হয়। এঘটনায় আশরাফুল রিগানকে গালমন্দ করেন। এঘটনায় সমাধানের জন্য স্থানীয়রা বসতে চাইলে আশরাফুল উপস্থিত হন না। এটাকে কেন্দ্র করে ১৬ সেপ্টেম্বর বিকেলের দিকে বাজারের মতিনের কীটনাশক দোকান সংলগ্ন জায়গায় রিগান আশরাফুলের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন ও বেধড়ক পেটায়। সংবাদ পেয়ে ছেলে রাসেল উদ্ধার করতে আসলে তাকেও পেটায় এবং রাসেল রিগানকে চাকু দিয়ে আঘাত করলে কোমরের নিচে ক্ষত হয়। আবার রিগান রাশেলের নাক ফাটিয়ে দেন। মারপিটের সংবাদ পেয়ে রিগানের লোকজন আশরাফুল ও তার ছেলেকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে রিগানকে রামেক হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে আশরাফুল ও রাশেল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আটক করে পরদিন আদালতে সোপর্দ করা হয়। অবশ্য আশরাফুল জামিন পেলেও ছেলে রাশেল কারাগারে আছেন।

এদিকে প্রধান আসামি রিগানসহ সবাই পলাতক রয়েছেন।

মামলার বাদি আশরাফুলের স্ত্রী রুপালি বেগম বলেন, আমার স্বামী কে একাই পেয়ে রিগানসহ দল নিয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে পেটাতে থাকেন। সংবাদ পেয়ে ছেলে রাসেল উদ্ধার করতে গেলে তাকে চাকু মারেন রিগান। ভাগ্যক্রমে চাকুর আঘাতটি নাকে লেগে ক্ষত হয় এবং বেশ কয়েকটি সেলাই লাগে। ওই অবস্থায় মেডিকেলেই চিকিৎসাধীন অবস্থায় আটক করে পুলিশ। অথচ রিগানের কাছে থাকা চাকুর আঘাতে তার ক্ষত হয়। তাকে এহাসপাতালে রাখতে চাইলে দ্রুত রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। আমার ছেলের চেয়ে কম ক্ষত। অসুস্থ অবস্থায় কারাগারে রয়েছেন আমি মা হয়ে কিভাবে সহ্য করা যায়।

আশরাফুল বলেন, রিগান দীর্ঘ দিন ধরে আমাকে ও ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন বিভিন্ন ভাবে। আমাকে মেরে ফেলার জন্য রিগান দল-বল নিয়ে হামলা করে শরীরের এমন কোন জায়গা নেই যে সেখানে আঘাত করেনি। আমার ছেলে রিগানকে চাকু মারেন নি। নিজের কাছে থাকা চাকুর দ্বারা আঘাত পেয়েছে।

আরেক মামলার বাদি রেজাউল বলেন, আমার ভাতিজাকে মেরে ফেলার জন্য রাশেল চাকু মেরেছে।

ওসি আব্দুর রহিম বলেন, আসামীদের গ্রেপ্তারে জোর অভিযান পরিচালনা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031