IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর
Home >> রাজশাহী >> রাজশাহী কলেজে জেলহত্যা দিবস উদযাপন

রাজশাহী কলেজে জেলহত্যা দিবস উদযাপন

রাজশাহী কলেজে জেলহত্যা দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ৩ নভেম্বর, বাঙালি জাতির গভীর বেদনার দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়।

শুক্রবার (৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সকাল ৯ টায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নেতৃত্বে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ম্যুরাল ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সাড়ে ৯ টায় জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অবর্তমানে মুজিবনগর সরকার গঠন, মুক্তিযুদ্ধ পরিচালনা, কূটনৈতিক তৎপরতা, মুক্তিযোদ্ধাদের সংগঠিতকরণ, প্রশাসনিক কর্মকাণ্ড তদারকিসহ মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে অসামান্য অবদান রাখেন।

তিনি জাতীয় চার নেতার ত্যাগ ও আদর্শ দেশের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহŸান জানান। বাদ জুমা কলেজ জা‘মি মসজিদে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930