IMG-LOGO

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে রিয়ালে’বাগমারায় মাটিখেকো সাইদুরের ১ মাসের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযানমান্দায় স্টেডিয়াম নির্মাণ কাজে অনিয়মের অভিযোগবালুর পরিবর্তে লাল মাটি দিয়ে চলছে মাঠ ভরাট
Home >> রাজশাহী >> রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরভবন সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় নওদাপাড়া কাঁচাবাজারে অবস্থিত অস্থায়ী দোকান ভাড়া নির্ধারণ, সিটি বাইপাস রোডের পার্শ্বে রাজশাহী সিটি কর্পোরেশনের জায়গায় বিনানুমতিতে নির্মিত দোকান ঘর ও অন্যান্য স্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। শহীদ জিয়া পার্কের খাস আদায় বিষয়ে আলোচনা করা হয়। রাজশাহী নিউমার্কেট সংলগ্ন হকার্স মার্কেট অস্থায়ী ভাবে নির্মিত দোকানের বিষয়ে আলোচনা করা হয়। সভায় রাসিকের স্থাবর সম্পত্তিসমূহের পূর্ণাঙ্গ তালিকা উপস্থাপন করা হয়।  

রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্পের ফলে নতুন রাস্তা ও পুরাতন রাস্তা প্রশস্তকরণ হওয়ায় যে সমস্ত হোল্ডিং এর ভবনসমূহ সম্পূর্ণ ভেঙ্গে ফেলা হয়েছে সে সমস্ত হোল্ডিং বাতিলকরণ এবং আংশিক ভেঙ্গে ফেলা হোল্ডিং এর পূণঃ কর নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়। প বার্ষিকী এ্যাসেসমেন্ট পরবর্তী নতুন হোল্ডিং এবং পুরাতন হোল্ডিং এর উর্দ্ধমূখী সম্প্রসারণ হোল্ডিং এর পুণঃ নির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ভদ্রা রেলক্রসিং এর পূর্ব পাশের্^র জায়গা অস্থায়ীভাবে ব্যবহার অনুমতি প্রসঙ্গে আলোচনা করা হয়। এছাড়াও রাসিকের নির্মাণাধীন বহুতল ভবনসমূহে দোকান ঘর বরাদ্দ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, রাসিকের প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ই-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, প্রধান কর নির্ধারণ মুঞ্জুরুল আলম, সম্পত্তি কর্মকর্তা আবু নুর মতিউর রহমান প্রমূখ।  

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news