IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> পুঠিয়ায় গৃহবধুকে শ্লীলতাহানি, ২০ হাজারে মিমাংসার চেষ্টা

পুঠিয়ায় গৃহবধুকে শ্লীলতাহানি, ২০ হাজারে মিমাংসার চেষ্টা

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ফাঁকা বাড়িতে গৃহবধূকে (২৮) ষষ্ঠি সরকার নামে স্থানীয় একজন কাপড় ব্যবসায়ী শ্লীলতাহানির চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা স্থানীয় একটি মহল ২০ হাজার টাকায় আপোষ করার জন্য চাপ দিচ্ছিল। পরে ভূক্তভোগি ওই গৃহবধু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ষষ্ঠি সরকার উপজেলার ঝলমলিয়া বাজারের কাপুড় ব্যবসায়ি ও একই এলাকার সম্ভু চরণশীলের ছেলে। গত ১১ জানুয়ারী সকালে প্রতিবেশী ওই গৃহবধুর বাড়িতে শ্লীলতাহানির ঘটনা ঘটে।

ভূক্তভোগির পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় গত ১১ জানুয়ারী সকালের দিকে বাড়ির লোকজন যে যার মত কাজে চলে যায়। এ সময় ফাঁকা বাড়িতে ওই গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করছিল প্রতিবেশী ষষ্ঠি সরকার। তখন ওই গৃহবধু চিৎকার শুরু করলে আসে পাশের লোকজন ছুটে আসেন। বিষয়টি টের পেয়ে ষষ্ঠি সরকার পালিয়ে যায়। আর এ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে ষষ্ঠি সরকার স্থানীয় প্রভাবশালী লোকজনদের মাধ্যমে ওই পরিবারকে চাপ দিতে থাকে। এক পর্যায়ে ওই গৃহবধূ ১৯ জানুয়ারী সকালে নারী নির্যাতন আইনে থানায় একটি অভিযোগ দেয়। এ খবর পেয়ে ওই প্রভাবশালী মহল গত রাতেই একটি সালিশ বৈঠকের মাধ্যমে ভূক্তভোগিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে দেবেন বলে আশ্বাস দেন।

পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মানিক মন্ডল বলেন, গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনায় গতরাতে একটি সালিশ বসেছিল। সালিশকারীরা ভূক্তভোগি ওই পরিবারকে কিছু জরিমানা আদায় করে দিবেন এমন ঘটনা শুনেছি। আবার ওই গৃহবধূ থানায় লিখিত ভাবে নারী নির্যাতনের একটি অভিযোগ করেছেন।

তবে ষষ্ঠি সরকার বলেন, ওই গৃহবধূর সাথে শ্লীলতাহানি নয়, তার সাথে আর্থিক একটা লেনদেন বিষয় রয়েছে। যা মঙ্গলবার (১৯ জানুয়ারী) রাতে এলাকায় বসে একটি আপোষ করা হয়েছে। আর থানায় অভিযোগ দেয়ার বিষয়টি আমার জানা নেই।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ওই ভূক্তভোগি গৃহবধু শ্লীলতাহানির একটা অভিযোগ দিয়েছেন। অভিযোগটি এখন তদন্তাধিন রয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031