IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> ওয়ার্ড পর্যায় বিস্তৃত হচ্ছে রাসিকের সেবা কার্যক্রম

ওয়ার্ড পর্যায় বিস্তৃত হচ্ছে রাসিকের সেবা কার্যক্রম

ধূমকেতু প্রতিবেদক : জনগণের দোরগোড়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের সকল সেবা কার্যক্রম বিস্তৃতির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পরিচ্ছন্নতাসহ পরিবেশ দুষণরোধে করণীয় বিষয়ে ওয়ার্ড কার্যালয়গুলোকে আরও কার্যকরী ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবন সিটি হল সভাকক্ষে রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু মহানগরীর ৩০টি ওয়ার্ডের প্রাইমারী ও সেকেন্ডারী ড্রেনের কাদামাটি এক্সাভেটর মেশিন দ্বারা পরিস্কার ও ড্রেনের উপর অবস্থিত অবৈধ স্থাপনা অপসারণ বিষয়ে ওয়ার্ড সচিব ও সুপার ভাইজারদের সমন্বয় সভায় একথা বলেন।

তিনি বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণের পর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাগরিক সেবার মান বৃদ্ধিতে রাসিকের আয় বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পরিবেশ দূষণরোধ, সেবা বিষয়ে অভিযোগ, নাগরিক সেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে ওয়ার্ড কার্যালয়গুলোকে আরও শক্তিশালী করা হবে। এ বিষয়ে ওয়ার্ড সচিবদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে পরিচ্ছন্নতায় বছরব্যাপী নানা কর্মসূচির গ্রহণ করা হয়েছিল। ব্যাপকভাবে কর্মকান্ড শুরু হলেও করোনা পরিস্থিতির কারণে সে কার্যক্রম বাস্তবায়নে শিথিলতা আসে। ১লা ফেব্রæয়ারি হতে ৩০টি ওয়ার্ডের প্রাইমারী ও সেকেন্ডারী ড্রেনের কাদামাটি অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে। কাউন্সিলরগণের মতামত নিয়ে প্রাইমারী ও সেকেন্ডারী ড্রেনের কাদামাটি অপসারণযোগ্য ড্রেনের তালিকা, ড্রেনের উপর অবস্থিত অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। সে প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওয়ার্ডে নিয়োজিত পরিচ্ছন্নকর্মীদের নির্ধারিত পোশাক পরিধান করতে হবে। সেবার ক্ষেত্র উন্নত করতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান। সভার শুরুতে ওয়ার্ড পর্যায়ের ব্যবসায় প্রতিষ্ঠানে প্রিমিসেস লাইসেন্স প্রদান বিষয়ে ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। এ বিষয়ে তথ্য জরিপ ফরম প্রদান করা হয়।

সভায় বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী কমিটির সদস্য ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর, ওয়ার্ড সচিব ও ওয়ার্ড সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031