IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তা
Home >> রাজশাহী >> কলেজ ছাত্রীর হাতে প্রেমিকের নাম, অতঃপর অনশন

কলেজ ছাত্রীর হাতে প্রেমিকের নাম, অতঃপর অনশন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় এক কলেজ ছাত্রী তার হাত কেটে সেই হাতের উপর সেনা সদস্য প্রেমিক আব্দুল্লার নাম লিখে বিয়ের দাবিতে অনশন শুরু করেছে। বুধবার দুপুরে উপজেলার গৌরাঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঐ ছাত্রীর দাবি,তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সে তার প্রেমিকের বাড়িতেই অবস্থান করছে। এখন ঐ ছাত্রীকে দেখার জন্য ভিড় করছে অনেকে।

তবে সেনা সদস্য আব্দুল্লা ঐ মেয়ের সাথে তার বন্ধুত্ব হওয়ার সত্যতা স্বীকার করলেও পার্শ্ববর্তী মনিগ্রাম এলাকার জনৈক রাজুর সাথে তার প্রেমের সম্পর্ক হওয়ার করণে তিনি ঐ ছাত্রীকে আর বিয়ে করবে না বলে তার পরিবারকে ছাপ-ছাপ জানিয়ে দিয়ে সে বাড়ী ছেড়ে অন্যত্র চলে গেছেন।

অনুসন্ধানে জানা যায়, গত ৬ মাস পূর্বে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ পড়ুয়া ছাত্রী (১৮) এর সাথে গৌরাঙ্গপুর গ্রামের সাজদার রহমানের ছেলে আবদুল্লার বন্ধুত্ব হয়। এই সম্পর্কের সূত্র ধরে ইতোমধ্যে তাদের বেশ কয়েকবার দেখা-সাক্ষাত হয়।

এদিকে আবদুল্লার পরিবার প্রতিবেশী ঐ ছাত্রীকে কিছু না জানিয়ে আগামী শুক্রবার অন্যত্রে তার ছেলেকে বিয়ের দেয়ার দিন ধার্য করে ফেলেন। আর এ খবর শুনে ঐ ছাত্রী আব্দুল্লার বাড়িতে এসে বুধবার দুপুর থেকে অনশন শুরু করে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, লোকমুখে ঘটনাটি শোনার পর ঐ ইউনিয়নের চেয়ারম্যানকে প্রাথমিক পর্যায়ে বিষটা দেখভালের জন্য বলেছি। এ বিষয়ে যদি কোন পক্ষ থানায় অভিযোগ করে তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031