IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তা
Home >> রাজশাহী >> বাংলার জনপদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলার জনপদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে অনলাইন সংবাদ মাধ্যম বাংলার জনপদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র ও বাংলার জনপদের প্রধান উপদেষ্টা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, শুরু থেকেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে বাংলার জনপদ। সেকারণে মাত্র দুই বছরের মধ্যেই বাংলার জনপদ সর্বমহলের পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলার জনপদে একঝাঁক তরুণ সংবাদকর্মী সবার আগে সর্বশেষ সংবাদটি পাঠকদের সামনে তুলে ধরতে কাজ করছে। আমি বিশ^াস করি বাংলার জনপদ গণমানুষের কথা বলার মাধ্যম হয়ে নিরপেক্ষ ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবে।

এদিকে সফলতার দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে সকাল থেকে বাংলার জনপদ কার্যালয়ে শুভানুধ্যায়ী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যমকর্মীরা আসতে থাকেন। আগত অতিথিরা বাংলার জনপদের প্রকাশক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা ও সম্পাদক ড. সাদিকুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরে সামাজিক দূরত্ব মেনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাংলার জনপদের উপশহরস্থ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। এরপর বাংলার জনপদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলার জনপদের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলার জনপদের প্রকাশক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, সম্পাদক ড. সাদিকুর রহমান, রাসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর সুমন, বাংলার জনপদের বার্তা সম্পাদক হাসনাইন মুত্ত¡াকী বিষ্ময়, ম্যানেজার রফিকুল ইসলাম বিপুসহ জনপদ পরিবারের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031