IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> রাজশাহী >> জাহানারা জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাহানারা জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি আয়োজিত জাহানারা জামান স্মৃতি ফুটবল টুর্নামেট-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন জাহানারা জামান স্মৃতি মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, খেলাধূলায় আবারো প্রাণ ফিরে পাচ্ছে রাজশাহী। করোনা ভাইরাসের সংক্রমনের কারণে খেলাধূলা ব্যাহত হয়েছে। করোনা পরিস্থিতি উন্নতির ফলে ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরে আসছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে।

এ সময় জাহানারা জামান স্মৃতি মিনি স্টেডিয়ামে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রæতি দেন এবং টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান সিটি মেয়র ।

টুর্নামেন্টে ৮টি দল অংশ নিয়েছে। নাটোর, পাবনা, বগুড়া ও নওগাঁ জেলা দল, রাজশাহী পদ্মা স্পোটিং, কিশোর ফুটবল একাডেমি, মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ, রাজশাহী ট্রেনিং সেন্টার দল। প্রথম দিন পদ্মা স্পোটিং ও বগুড়া দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বগুড়া জেলা দলকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে পদ্মা স্পোটিং। বৃষ্টি¯œাত প্রাণবন্ত খেলাটি পুরো সময় ধরে উপভোগ করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহŸায়ক বজলুর রহমান রতন, কিশোর ফুটবল একাডেমি‘র সভাপতি আরমান পারভেজ ধুলু, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা শ্রমিক লীগ সভাতি আবদুল্লাহ গণি, সাবেক ফুটবলার জুরাত, জেড মামুন, রায়হান, শামীমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা ও ধারাভাষ্যে ছিলেন সিরাজী ফেরদৌস ইমন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031