ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৩ জনকে আটক করেছে মহানগর পুলিশ। সোমবার (২৬ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ১ জন, কশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন ও ডিবি পুলিশ ১৩ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


