IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল
Home >> রাজশাহী >> গ্লোবাল গেইন ইন্টারন্যাশনালের প্রতারক সিইও কারাগারে

গ্লোবাল গেইন ইন্টারন্যাশনালের প্রতারক সিইও কারাগারে

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গ্লোবাল গেইন ইন্টারন্যাশনাল ই-কমার্স কোম্পানীর নামে প্রতারণা করে অর্থ আত্মসাৎ এর অভিযোগে গ্রেপ্তাার প্রতারক সৈয়দ সাইফুল ইসলামকে (৫০) জেল হাজতে পাঠানো হয়েছে।

সোমবার তাকে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তাার দেখানো হয়। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রতারক সৈয়দ সাইফুল ইসলাম বগুড়া জেলার শেরপুর থানার বেলগাড়ী সাদিপুকুর পাড়ার মৃত আকতারুজ্জামানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানরগীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪২) এর সাথে গ্রেপ্তারকৃত আসামী সাইফুল ইসলামসহ তার অন্যান্য সহযোগিদের সাথে পরিচয় হয়। পরিচয়ের সময় সে জানতে পারে যে, তারা অনলাইনে “গ্লোবাল গেইন ইন্টারন্যাশনাল” নামক কোম্পানী খুলে ই-কমার্সের ব্যবসা করছে। আসামীরা জাহাঙ্গীর আলমকেও তাদের কোম্পানিতে বিনিয়োগ করতে বলে। আসামীদের কথামতো তাদের প্রতিষ্ঠানে জাহাঙ্গীর আলম ৮ লাখ ১৫ হাজার টাকা বিনিয়োগ করে এবং তাকে ওয়েব সাইটে মোট ২৮টি একাউন্ট খুলে দেয়। জাহাঙ্গীর আলমকে আসামীরা প্রতি এক লাখ টাকায় প্রতিদিন ৪০০ টাকা লভ্যাংশ দেয়ার আশ্বাস দেয়। কিছুদিন পর আসামীরা তাদের ওয়েবসাইটের কার্যক্রম ও তাদের অফিস বন্ধ করে দেয়। আসামীরা জাহাঙ্গীর আলমের টাকাসহ অন্যান্য ব্যক্তিদের নিকট হতে সর্বমোট ৩৬ লক্ষ ৮৫ হাজার টাকা প্রতারণা করে আত্মসাৎ করে। উক্ত প্রতারণার ঘটনায় জাহাঙ্গীর আলমের অভিযোগের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা দায়েরের পর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন পিপিএম, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শাহ ও তার টিম আসামীদের অবস্থান সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। অবশেষে ২৪ অক্টোবর দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী সৈয়দ সাইফুল ইসলামকে আটক করে। পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ