ধূমকেতু প্রতিবেদক : উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর মাধ্যমে ব্রাক এর সহায়তায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির (হিজড়া) সদস্যদের নিয়ে এফজিডি অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১ টার দিকে ঘোড়ামারাস্থ লফসের নিজস্ব কার্যালয়ে সভায় করোনা কালীন ত্রাণ, কোভিড পরীক্ষা, স্বাস্থ্য সেবার মানসহ তাদের আর্থ-সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে লফসের নির্বাহী পরিচালক শাহানাজ পারভীনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ব্রাক সমন্বয়ক মহসিন আলী, রুডো’র নির্বাহী পরিচালক সোহাগ আলী।
এফজিডি পরিচালনা করেন, লফসের প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন ও প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া।
এফজিডিতে দিনের আলো হিজরা সংঘ এর ১০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।


