IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> শিক্ষা >> টপ নিউজ >> নওগাঁয় তিন শিক্ষককে প্রত্যাহার

নওগাঁয় তিন শিক্ষককে প্রত্যাহার

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্রে আসন পরিবর্তন করে পরীক্ষা দিতে দেওয়ায় ৩ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া শিক্ষকরা হলেন, উপজেলার চাঁচাহার ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম রাব্বানী, হাপানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আজিজুর রহমান এবং পাহাড়ীপুকুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোরসালিন।

স্থানীয় ও কেন্দ্র সূত্রে জানা যায়, রোববার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শারমিন জাহান লূনা দাখিলের গনিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যায়। সেখানের একটি কক্ষে প্রবেশ করে দেখেন পরীক্ষার্থীরা নিজের আসন ছেড়ে অন্যের আসনে বসে একে অপরের দেখাদেখি করে পরীক্ষা দিচ্ছিল। এ অবস্থা দেখে তিনি কক্ষ পরিদর্শকদের সঠিকভাবে তাদের বসিয়ে পরীক্ষা নেওয়ার কথা বলে অন্য কক্ষে চলে যান। পরবর্তীতে তিনি আবারও ওই কক্ষে গিয়ে একই অবস্থা দেখে কক্ষে দায়িত্বরত তিন শিক্ষককে এক বছরের জন্য সকল পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে তাদের প্রত্যাহার করেছেন।

কেন্দ্র সচিব অধ্যক্ষ মোসাদ্দেক হোসেন শিক্ষক প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে বলেন, সহকারী কমিশনার (ভূসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট কর্তৃক ওই ৩ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। তাদের পরিবর্তে রিজার্ভে থাকা শিক্ষকদের দিয়ে ওই কক্ষের পরবর্তী সময়ে দায়িত্ব পালন করানো হয়।

সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শারমিন জাহান লূনা বলেন, তারা এতোটাই বিশৃঙ্খলা করছিলো যে, ওই কক্ষটি একটি পরীক্ষার কক্ষ বলে মনে হবে না। প্রথমে তাদের সতর্ক করে আসার পরে তারা সতর্ক না হয়ে একইভাবে পরীক্ষা চালানোয় তাদের দায়িত্ব পালন থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031