IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলনইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিকরাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎজুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামী মঙ্গলবারমান্দায় যৌতুক দাবির অভিযোগে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলাতানোরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যাইউক্রেনে ট্রেনে রুশ ড্রোন হামলাকুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহতরাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর
Home >> টপ নিউজ >> শিক্ষা >> অনলাইনে একাদশ শ্রেণির ক্লাশ শুরু

অনলাইনে একাদশ শ্রেণির ক্লাশ শুরু

ধূমকেতু নিউজ ডেস্ক : যেদিন ক্লাসে পাঠদান শুরু হবে তখনও অনলাইন শিক্ষা কার্যক্রম সহায়ক শিক্ষা হিসেবে চালু থাকবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক।

রোববার একাদশ শ্রেণির (২০২০-২১ শিক্ষাবর্ষ) অনলাইন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাগত বক্তব্যে মু. জিয়াউল হক বলেন, ‘এ বছর নতুন শিক্ষার্থীরা ক্লাস শুরু করছেন তাদের মনে রাখতে হবে তারা অসাধারণ ভাবে ক্লাসটি শুরু করছেন। কারণ এ বছর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর জন্ম শত বছর।’

উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সারাদেশে করোনার প্রভাবে যখন সাধারণ ছুটি শুরু হয়। তখন শিক্ষকদের কাছে থেকে উত্তরপত্র সংগ্রহ অনেক কঠিন ছিল। ওই পরিস্থিতিতে মন্ত্রী মহোদয় আমাদেরকে ডাক বিভাগের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এর ফলেই এইচএসসির ফল প্রকাশ সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফল প্রকাশের ৩০ মিনিটের মধ্যে শিক্ষার্থীদের মুঠোফোনে তাদের ফলাফল পৌঁছে গিয়েছে। এর জন্য ডিজিটাল বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক জানান, পৃথিবীর মধ্যে বাংলাদেশ তৃতীয় দেশ যারা মহামারীর সময়ে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছে।

সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আমি ১৯৭৯ সালে এসএসসি পাস করি। সেসময় আমার ফলাফল পেতে দুদিন সময় লেগেছিল। এ বছর আমার সন্তানের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে মোবাইলে মেসেজ এসেছিল। এই যে দুদিন থেকে দুই মিনিট একমাত্র ডিজিটাল বাংলাদেশের কারণে সম্ভব হয়েছে।’

তিনি আরও জানান, প্রতিটি শিক্ষার্থীর প্রথম দিনের কলেজ স্মৃতি মনে থাকে। এবার অনলাইনে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের মনে রাখতে হবে দেশের শিক্ষা পরিবারের অভিভাবক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আপনাদের সঙ্গে আছেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব আমিনুল ইসলাম খান বলেন, জ্ঞান এখন উন্মুক্ত। মানুষ ইউটিউব, গুগল থেকে জানা ও শেখার সুযোগ রয়েছে ও তা যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে। এসময়টি শিক্ষার্থীদের পরিকল্পনা করে কাজে লাগানোর জন্য আহ্বান জানান তিনি।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। কারণ এই শিক্ষার্থীরা কঠিন সময় পাড়ি দিয়ে এখানে এসেছে।’

তিনি আরও বলেন, ‘অনলাইন ব্যবস্থা আগেও ছিল কিন্তু শিক্ষা ব্যবস্থায় যে ব্যবহার করা যায় তা কোভিড পরিস্থিতি আমাদেরকে শিখিয়েছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেকে দেশের সর্বোচ্চ ডিগ্রী নিয়ে যা ইনকাম করছেন অনেকে কোনকিছু পাশ না করেই তার চেয়ে বেশি উপার্জন করছেন। শুধু শিক্ষিত হলেই হবে না, দক্ষতা অর্জন করতে হবে। কোন পেশাকে খাট করা যাবেনা। এখন সুযোগ অনেক বেশি। শুধু কাজে লাগাতে হবে। আমি নিজেও ওয়েটারের কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘সকল শিক্ষার্থীকে ড্রেন পরিস্কার করার মানসিকতা থাকবে আবার দেশ পরিচালনার বা নীতিনির্ধারণী পর্যায়েও কাজ করার দক্ষতা থাকতে হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031