IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> কুষ্টিয়ায় চেক জালিয়াতি মামলায় চার জনের কারাদণ্ড

কুষ্টিয়ায় চেক জালিয়াতি মামলায় চার জনের কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় চেক জালিয়াতি মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১১ মে) বিকেলের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়া কুমারখালী উপজেলার শ্রীপুর গ্রামের লতিফ মোল্লার ছেলে সবুজ মোল্লা ও কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পূর্ব আব্দালপুর গ্রামের মৃত তবিবুর রহমানের ছেলে শফিউদ্দিন।

৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ঝাউদিয়া গ্রামের দরবেশ ফকিরের জামাই মজনু খা। তবে মজনুর বাবার নাম আব্দুর রহিম এবং মাদারীপুর সদর উপজেলার গুনশি গ্রামের আক্কেল আলীর ছেলে নান্নু শেখ।

রায় ঘোষণার সময় আসামি শফিউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয় তাকে। অপর তিন আসামি পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৭ নভেম্বর সোনালী ব্যাংকের হরিনারায়ণপুর শাখায় রাহাত টেইলার্স অ্যান্ড বস্ত্রবিতান প্রতিষ্ঠানের মালিক আজিজুল হকের নামে চলতি হিসাব খোলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে সবুজ মোল্লা। ওই হিসাবের বিপরীতে একই দিন ১০ পাতার একটি চেক বই সবুজকে ইস্যু করে ব্যাংক।

সবুজের কাছ থেকে সেই চেক বই নিয়ে ২০১২ সালের ১৮ নভেম্বর দুটি পাতার মাধ্যমে ৬ লাখ টাকা উত্তোলন করেন কামাল ও আজম নামের দুই ব্যক্তি। এতে জড়িত থাকেন সোনালী ব্যাংক হরিনারায়ণপুর শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

এ ঘটনায় ২০১২ সালের ২০ নভেম্বর সোনালী ব্যাংকের হরিনারায়ণপুর শাখার ম্যানেজার গোলাম মোস্তফা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি অভিযোগ করেন।

তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ৬ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম ও তাপস সরকার। জন্য সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি সফিউদ্দিন ও সবুজকে ১০ বছর এবং মজনু ও নান্নুকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, চেক জালিয়াতি মামলায় দোষী প্রমাণিত হওয়ায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছেন। এ মামলায় আদালতে উপস্থিত ছিলেন একজন আসামি। তাকে রায় ঘোষণার পরপরই পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news