IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> মান্দায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড

মান্দায় মাদকসেবনের দায়ে যুবকের কারাদণ্ড

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় মাদকসেবন ও অশোভন আচরনের দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার উত্তর পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত যুবকের নাম আকাশ হোসেন (২৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া এলাকার জিয়াউর রহমানের ছেলে। মান্দা উপজেলার সাতবাড়িয়া এলাকায় সামাদ হাজির বাসায় ভাড়া থেকে চুলের কারখানায় কাজ করেন তিনি।

পারইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আসমা আক্তার জানান, বুধবার দুপুরে বিদ্যালয়ের পেছনে আটক আকাশ হোসেন মাদকসেবন করে অশোভন আচরণ করছিলেন। শিক্ষার্থী তা দেখে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে আকাশকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে গাঁজা ভর্তি দুইটি সিগারেটও উদ্ধার করা হয়।

প্রধান শিক্ষক আরও বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক ও মান্দা থানা পুলিশকে অবহিত করা হয়। পরে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ প্রসঙ্গে ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় আকাশ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। পরে তাঁকে মান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news