IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> কুষ্টিয়ায় হত্যা মামলায় দু’জনের আমৃত্যু কারাদণ্ড, একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় হত্যা মামলায় দু’জনের আমৃত্যু কারাদণ্ড, একজনের যাবজ্জীবন

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেল চালক নজরুল ইসলাম ওরফে লতিফ (৩০) অপহরণ ও হত্যা মামলায় দু’জনের আমৃত্যু ও এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর ) দুপুর ১টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় শেষে আসাসিকে জেলা কারাগারে পাঠানো হয় এবং পলাতক দু’জন আসাসিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।

আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার তোফাজ্জেলের ছেলে ফজলু, রাজবাড়ী উপজেলার বেলগাছি গ্রামের ইমান আলীর জামাতা মজিবর রহমান। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি খোকসা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মজনুর স্ত্রী খুশি বেগম ওরফেস কলসি।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৬ জুলাইয়ের সকালে মোটরসাইকেল চালক নজরুল ইসলাম ওরফে লতিফ মোটরসাইকেল ভাড়া খাটানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হোন। পরদিন ১৭জুলাই দুপুরে খোকসা উপজেলার উত্তর শ্যামপুর মাঠের পাটক্ষেত থেকে মস্তকবিহীন অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বড়ভাই শরীরের গঠন দেখে নজরুল ইসলামের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বড়ভাই বিল্লাল সেখ বাদী হয়ে ৩ জনকে আসাসি করে খোকসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা খোকসা থানার এসআই জহিরুল হক আসাসিদের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার বিচারকার্য শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31