IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> নাটোরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাটোরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

আদালতের রায়

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোরের নলডাঙ্গায় পিতাকে শ্বাসরোধ করে হত্যা মামলায় ছেলেকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এসময় ১০ হাজার টাকা জরামানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দীন এই রায় দেন। দন্ডপ্রাপ্ত মুরশিদুল ইসলাম নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ আগষ্ট জোড় করে সম্পত্তি লিখে নিতে চাইলে পিতা আফছার আলীর সাথে ছেলে মুরশিদুল ইসলামের বিবাদ শুরু হয়। এ সময় পিতা আফছার আলী সম্পত্তি লিখে না দিতে চাইলে ছেলে মুরশিদুল ক্ষিপ্ত হয়ে পিতার গলা টিপে ধরে। এতে ঘটনাস্থলে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই আফছার আলীর মৃত্যু হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের মেয়ে আর্নিকা বেগম বাদী হয়ে তার আপন ভাই মুরশিদুল ইসলামকে অভিযুক্ত করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত মুরশিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত মুরশিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন। দীর্ঘ ৪ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী মুরশিদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news