IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> পাঁচ জেএমবির কারাদণ্ড

পাঁচ জেএমবির কারাদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : জামালপুরে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিস্ফোরকদ্রব্য রাখার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৫ সদস্যের প্রত্যেককে সাড়ে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জামালপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় ঘোষণা করেন।

সশ্রম কারাদণ্ড দেয়া হয় জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধ চিতলিয়া গ্রামের কারী সাইদুর রহমান, আক্কাস আলী, সাইদুল মিয়া, মো. রুকনুজ্জামান ও আজিজুল হককে। তবে রুকনুজ্জামান পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৫ জুলাই রাতে জামালপুর সদর উপজেলা ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধ চিতলিয়া গ্রামে বিস্ফোরক সংগ্রহ করে নাশকতার পরিকল্পনা করছিল জেএমবির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ থেকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে কারী সাইদুর রহমান, আক্কাছ আলী, সাইদুর মিয়া, রুকনুজ্জামান ও আজিজুল হককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাইপ টুকরো, কাঁচের বোতল, বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়।

এ ঘটনায় ময়মনসিংহ র‌্যাব-৯ কোম্পানি-২ এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি বিচারের জন্য জামালপুর বিশেষ আদালতে পাঠানো হয়। মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

রায়ে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ ২০০৮ এর ৮ ধারা অনুযায়ী আসামিদের ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ধারা ৯ (৩) উপধারা অনুযায়ী প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ধারা ১০ অনুযায়ী প্রত্যেক ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ খাজা আলম বলেন, আসামিরা প্রত্যেককেই জেএমবির সক্রিয় সদস্য। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এছাড়া পলাতক রুকনুজ্জামানকে অতিদ্রুত গ্রেপ্তার করে সাজার আওতায় আনার দাবি জানান তিনি।

তবে সাজাপ্রাপ্তদের পক্ষে তাদের স্বজন ফাতেমা বেগম বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট না। আমরা উচ্চ আদালতে যাবো। সেখানে আমরা ন্যায়বিচার পাবো। ওরা কেউ জেএমবি করে না। ওদের ফাসানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31