IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> যুবলীগ নেতা হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

যুবলীগ নেতা হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

ধূমকেতু প্রতিবেদক : ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিহত গোদাগাড়ীর যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২৭ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে। রাষ্ট্র পক্ষের ২২জন সাক্ষী এবং আসামী পক্ষের ২জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে এ রায় ঘোষণা করা হয়। রোববার বেলা ১১ টায় আসামী পক্ষ ও রাষ্ট্র পক্ষের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজশাহীর বিচারক অনুপ কুমার।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মালিগাছা গ্রামের মৃত জকিম উদ্দিনের ছেলে অসীম রেজা, মোস্তাক আহম্মেদ ওরফে মেরাজ, মৃত গোলাম মোস্তফার ছেলে শরিফ দুলাল ওরফে সেতু, ধরমপুর গ্রামের শেখ সামাদের ছেলে জাহির ও পালপুর এলাকার মৃত মাইনুল ইসলামের ছেলে আবু সুফিয়ান। এই ৫ জন দণ্ডপ্রাপ্ত আসামীকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। এই মামলায় ১ জনকে ১০ বছরের কারাদণ্ড সেই সাথে ৫ হাজার টাকা অর্থদণ্ড আনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মালিগাছি এলাকার রায়হান আলীর ছেলে মিনারুল ইসরাম ওরফে মিলন।

এ মামলায় ৪ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ধরমপু গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বুলবুল, মৃত সাজাহানের ছেলে মীরকাশিম ওরফে সাহেদ, মৃত ইমাম মন্ডলের চেলে লাভলু, মৃত সাজাহান আলীর ছেলে ভকত আলী।

এছাড়াও এই মামলায় ১৮ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, মালীগাছা গ্রামের মৃত লায়েব আলীর ছেলে মাসুম আক্তার স্বাধীন, মৃত কায়েম উদ্দিনের ছেলে বয়েন উদ্দিন, নাস্তার আলীর ছেলে সানাউল্লাহ,জকিম আলীর ছেলে সাকিম উদ্দিন, রায়হান আলীর ছেলে বশির আহমেদ বাবু, মৃত মনসুর রহমানের ছেলে শফিকুল ইসলাম, ধরমপুর গ্রামের শমশেরের ছেলে গোলাম নবী জিতু, আতাউর রহমানের ছেলে আব্দুল খালেক, আ: জব্বারের ছেলে মামুন হাসান,বাসির আলীর ছেলে টনিক, ধরমপুর সরকার পাড়া গ্রামের আল্লামের ছেলে ইউনুস আলী, গড়ডাইং গ্রামের তোসিরে ছেলে কালাম, পালপুর গ্রামের আজাহার আলীর ছেলে হিটলার, গোলাম জিলানীর চেরে গোলাম দস্তগীর রানা, সাইদুল ইলামের ছেলে রনি আহমেদ, মৃত আব্দুল মজিদের ছেলে গিয়াস উদ্দিন, কাজীহাটা গ্রামের মোহরাব আলীর ছেলে মুক্তার আলী, মোয়াজ্জেম আলীর ছেলে, আকবর আলী। আসামীদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই মামলায় বাকী ৭ জন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। খালাস প্রাপ্তরা হলেন লন মালীগাছা গ্রামের মৃত এনামুল হকের ছেলে ডালিম, মৃত জকিম উদ্দিনের ছেলে সাকাওয়াত হোসেন, রায়হান আলীর ছেলে আমিনুল ইসলাম, ভকত আলীর ছেলে শিহাব, পালপুর গ্রামের গোলাম রাব্বানির ছেলে ওমর ফারুক জিহাদী, ওমর আলীর ছেলে মিলন, কাজী হাটা গ্রামের ফজলুর রহমানের ছেলে আ: মালেক পান্না।

আদালতে রায় ঘোষণার সময় মোট ৩৫ জন আসামীর মধ্যে ৩৩ জন আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকী ২ জন আসামীর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপপ্ত আসামী অসীম রেজা পলাতক রয়েছেন। আর বাকী একজনের সময়ের দরখাস্ত দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31