IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> ১৫ দিনের ছুটি বাতিলের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

১৫ দিনের ছুটি বাতিলের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

হাইকোর্ট, আদালত, আইন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : সারাদেশের অধস্তন আদালতে ২০২১ সালের বার্ষিক ছুটি ১৫ দিন (ডিসেম্বর মাসের ৩০ দিনের মধ্যে) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

বুধবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সভার একাধিক সূত্র। আজ বিকেল চারটা থেকে প্রায় ৫০ মিনিট এ ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী অধস্তন আদালতে ছুটি থাকবে ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন। আদালত খোলা থাকবে ডিসেম্বরের প্রথম ১৫ দিন।

ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের ২০২২ সালের ক্যালেন্ডারের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের ভেতরে আইনজীবী ছাড়া অন্য কোনো সংগঠন যেন সমাবেশ, মানববন্ধন করতে না পারে সে বিষয়টি নজরদারিতে রাখতে বলা হয়েছে।

সভা সূত্র জানায়, দুই দিন আগে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে একটি নারী সংগঠন মানববন্ধন করে বিচারক কামরুন্নার ইস্যুতে। বিষয়টি একজন বিচারপতি ফুলকোর্ট সভায় উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে, ভবিষ্যতে বাইরে থেকে এসে যেন এ ধরনের সমাবেশ বা মানববন্ধন করতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি ফুলকোর্ট সভায় অংশ নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news