IMG-LOGO

মঙ্গলবার, ২৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ছোট ভাইয়ের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানির দাবিতে বড় ভাইয়েরসরকারি চাল পেয়েও নিষেধাজ্ঞার মধ্যে পদ্মায় জাল ফেলছেন জেলেরা,৩৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মা ইলিশভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ড বিএনপি দোয়া মাহফিলভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিলজনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন‘বিএনপি যখনই ক্ষমতায় গেছে, তখনই ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে’পরিবেশ দূষণের দায়ে অবৈধ ০৪টি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদানবাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছাসিরাজগঞ্জ জেলা রোভারের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করলেন জেলা প্রশাসক‘বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’সিরাজগঞ্জে উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধারএকই দিনে জন্ম একই দিনে প্রাণ গেল চাচাতো দুই ভাই-বোনেরচাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবিউপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন
Home >> কৃষি >> তানোরে জনপ্রিয় হয়ে উঠেছে সরিষা চাষ

তানোরে জনপ্রিয় হয়ে উঠেছে সরিষা চাষ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর সরিষা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। অন্য ফসলের তুলনায় সরিষা চাষে খরচ কম ও মুনাফা বেশী হওয়ায় কৃষকেরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছে। ফলে প্রতি রবি মৌসুমেই সরিষা চাষের লক্ষ্যমাত্রা বাড়ছে।

জানা গেছে, তানোর প্রচন্ড খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত। ফলে রবি মৌসুমে সেচ সংকটের কারণে অনেক জমিতে ধান উৎপাদন করা সম্ভব হয় না। বিগত দিনে এসব জমি পতিত পড়ে থাকলেও,কৃষি বিভাগের প্রচারণায় এসব জমিতে এখন সরিষা চাষ হচ্ছে। উপজেলার বিভিন্ন এলকায় কিছু কিছু জমিতে সরিষা কাটা-মাড়াই শুরু হয়েছে। এবার আবহাওয়া অনুকুল থাকায় আশানুরুপ ফলন ও ভালো দাম পেয়ে কৃষকদের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে।

উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখন্ডা, বাতাসপুর, মালশিরা এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে সরিষা উঠানো নিয়ে শ্রমিকেরা ব্যস্ত রয়েছে।চারদিক থেকে শুধু সরিষা দানার সুবাস ভেসে আসছে।

কৃষকরা বলছেন, বাজারে ভালো দাম আছে, এবার ফলনও বেশ ভালো। গত মৌসুমেও তারা সরিষা চাষা করে বাম্পার ফলন ও ভাল দাম পেয়ে এবারও সরিষা চাষ করেছেন।

এদিকে ২২ জানুয়ারী শনিবার সরেজমিন বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বেশিরভাগ মাঠের উচু জমিগুলোতে এই বছর প্রচুর পরিমাণে সরিষা চাষ করা হয়েছে।

উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) গাল্লা গ্রামের কৃষক সাদিকুল ইসলাম বলেন, এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় সরিষার চাষাবাদ ভালো হয়েছে। বেশির ভাগ মাঠ জুড়ে শুধু সরিষা আর সরিষা। কয়েকদিনের মধ্যে কোনো প্রাকৃতিক বিপর্যয় না হলে বিগত বছরগুলোর তুলনায় এ বছর সরিষার ভালো ফলন পাওয়া যাবে, খেতে সরিষা দেখে মন জুড়িয়ে যায়।

জুমারপাড়া গ্রামের সরিষা চাষি আব্দুর রশীদ জানান, তিনি ২ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন ফলনও ভালো হয়েছে, প্রতি মণ সরিষা ২ হাজার ৫শ টাকা দরে বিক্রি করেছেন। তিনি আরো জানান, দু’বিঘা জমিতে উৎপাদন খরচ বাদ দিয়ে তার ২০ হাজার টাকা বেশি লাভ হয়েছে।

উপজেলা কৃষি সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ২টি পৌরসভা এবং ৭টি ইউনিয়নে এক হাজার ৫শ’ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এর মধ্যে উন্নত জাতের সরিষা হলো টরি ৭ ,বারি-১৪ এবং বারি-১৫ জাতের সরিষার বেশী ছাষাবাদ হয়েছে। গত মৌসুমে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল প্রায় এক হাজার ২শ হেক্টর। চলতি মৌসুমে সরিষা চাষ হয়েছে প্রায় দেড় হাজার হেক্টর, সেই হিসেবে এ বছর সরিষা চাষ বেড়েছে প্রায় ৩শ’ হেক্টর জমিতে।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সামিমুল ইসলাম জানান, সরিষা চাষে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধকরণ করে থাকেন এবং উৎপাদন বৃদ্ধির জন্যও কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করা হয়।

তিনি বলেন, কৃষি বিভাগের নিবিড় পর্যবেক্ষণ, পরামর্শ ও আবহাওয়া অনুকুল থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930