IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> কৃষি >> টপ নিউজ >> পোরশায় আম উৎপাদনলক্ষমাত্রা ১ লক্ষ ৪৫ হাজার মেঃটন,ব্যবসার সম্ভাবনা ৯০০ কৌটি টাকা

পোরশায় আম উৎপাদনলক্ষমাত্রা ১ লক্ষ ৪৫ হাজার মেঃটন,ব্যবসার সম্ভাবনা ৯০০ কৌটি টাকা

ধূমকেতু প্রতিবেদক, এম রইচ উদ্দিন, পোরশা : নওগাঁর পোরশায় ৯০০ কৌটি টাকার আম ব্যবসার সম্ভাবনা রয়েছে। এ উপজেলার সর্বত্রই এখন আমের রমরমা ব্যবসা শুরু হয়েছে। সে মোতাবেক উপজেলার আম বাগান গুলোতে আমতো আছেই তারপরেও হাটে বাজার সহ সব জায়গাতে শুধু আম আর আম।

এ উপজেলার সবচেয়ে বেশী চাষকৃত আমরুপালী সহ ইতোমধ্যে বাজারে এসেছে গোপালভোগ, মোহনভোগ, ল্যাংড়া, খিরসাপাত, বিভিন্ন জাতের গুটি আম সহ নানা জাতের আম। বিভিন্ন আড়তে চলছে প্রচুর বেচাকেনা। আম ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী, বাগান মালিক সহ শ্রমিকরা গাছ থেকে আম নামানো এবং বাজারজাত করনে ব্যাস্ত সময় পার করছেন। গত বছরের চেয়ে এ উপজেলায় আমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলে চাঙ্গা হচ্ছে এ উপজেলার অর্থনীতি।

উপজেলার আমের বড় বাজার নোাচনাহার মোড়, পোরশা আড়তের মোড়, সরাইগাছি মোড়, নিতপুর কপালীর মোড়, গাঙ্গুরিয়া বাজার, শিশা সহ বিভিন্ন স্থানে শতাধীক আড়তে প্রতিদিন প্রায় ২০-২৫ লাখ টাকার আম বিক্রি হচ্ছে। আর এ মৌসুমে উপজেলার অনেক খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানও হয়েছে। আম ব্যবসা চলবে জুলাই পর্যন্ত। আম বানিজ্যের কারনে উপজেলার অর্থনীতি কিছুটা হলেও চাঙ্গা থাকবে। সে সাথে ব্যাংক লেনদেনও বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে এমনই তথ্য পাওয়া গেছ

সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখাগেছে, আড়ৎ গুলিতে ক্রেতা-বিক্রেতার ভিড়। জমে উঠেছে আমের ব্যবসা। আমের উৎপাদন এবং আমের মান একটু খারাপ হলেও ফলন মোটামুটি ভাল থাকায় এবারে পোরশায় কয়েকশত কৌটি টাকার আম ক্রয়-বিক্রয় হবে বলে ব্যবসায়ীরা মনে করছেন। এখান থেকে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা আম ক্রয় করে নিয়ে যাচ্ছেন।

তবে আম ব্যবসায় বা উৎপাদনে আগামীতে চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীকে ছেড়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ি ও বাগান মালিকরা। এ উপজেলায় আরো বেশী আম উৎপাদনের লক্ষ্যে এখানে আম গবেষনাগার স্থাপনের দাবি জানান তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, এ পর্যন্ত এ উপজেলায় ১০ হাজার ৬৫০ হেক্টর জমিতে আম বাগান হয়েছে। বাগান গুলি থেকে চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার মেট্রিকটন। ফলে প্রায় সাড়ে ৯০০কৌটি টাকার আম বানিজ্য হবে। এখানকার আম মিষ্টি ও নিরাপদ হওয়ায় দেশে এবং বিদেশে আমের চাহিদা রয়েছে।

তাছাড়া রপ্তানীযোগ্য ও গুণগতমানের আম উৎপাদনের লক্ষ্যে উত্তম আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে আম উৎপাদনের জন্য উপজেলা কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। তবে আগামী বছর গুলিতে আরো বেশী আম উৎপাদনের আশা করছেন তিনি। এছাড়ও ইতোমধ্যে পোরশার আম দেশের সর্বত্র ব্যাপক পরিচিতি ও সাড়া ফেলেছে বলে তিনি মনে করছেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930