IMG-LOGO

শনিবার, ১৮ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়িনাটোরে পাওয়ার গ্রিডে লুণ্ঠিত দেড় কোটি টাকার মালামালসহ ১৩ ডাকাত গ্রেফতারনিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> কৃষি >> টপ নিউজ >> পত্নীতলায় জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ

পত্নীতলায় জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ

ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বস্তায় আদা চাষ।বানিজ্যিক ভাবে সফল এই ফসল পতিত জায়গায় বস্তায় চাষ করে লাভজনক হওয়ায় অনেকেই ঝুঁকছেন আদা চাষে। আমবাগানে, বাড়ীর ছাঁদে বস্তায় আদা চাষ করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রিয় করে লাভবান হচ্ছেন চাষিরা।বস্তায় আদা চাষ করতে উপজেলায় আগ্রহী চাষিদের উদ্বুদ্ধ করার কার্যক্রম অব্যাহত রেখেছে কৃষি বিভাগ।

এ উপজেলায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষককে প্রদর্শণীর মাধ্যমে প্রায় ৫শ বস্তায় আদা চাষ করার সহায়তা করা হলেও অনেকেই নিজ উদ্যোগে ৫ থেকে ১৫ হাজার বস্তায় আদা চাষ করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,প্রকল্প সহায়তায় প্রায় ৩০ জন আদা চাষিকে প্রত্যককে ৫শ বস্তায় আদা চাষ করার জন্য প্রয়োজনীয় বীজ,সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।
কিন্তু অত্যান্ত লাভজনক এই প্রযুক্তি দেখে অনেক কৃষক এতে উব্দ্বুদ্ধ হয়ে অত্র উপজেলার প্রায় ২শ ৫০ থেকে ৩শ জন কৃষক বানিজ্যিক ভাবে আদা চাষ শুরু করেছেন।

তাছাড়া অনেকেই পারিবারিক চাহিদা মেটানোর জন্য ১০ থেকে ২০ বস্তায় আদা চাষ করেছেন।
এবিষয়ে উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের আদা চাষ,আদার রোগবালাই দমন ও বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ সেবা প্রদান করছে।এই উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে আমের বাগানে আদা চাষ হচ্ছে।

আদা চাষের জন্য বস্তা প্রতি মাটি ১০ থেকে ১২ কেজি,গোবর-৪ কেজি,ভার্মিকম্পোট-২কেজি,টি.এস.পি-২০ গ্রাম, এম.ও.পি-৭.৫ গ্রাম,ছাই-১ কেজি,দস্তা-০৫ গ্রাম, বোরন-০৫ গ্রাম দিয়ে মাটি তৈরি করে নিতে হবে। এরপর ১৫-২০ দিন মাটিকে পলিথিনে ঢেকে দিয়ে রাখতে হবে।পরিশেষে এভাবে তৈরিকৃত মাটি দিয়ে বস্তা ভরাট করে এতে ২-৩ খন্ড ৭০ গ্রাম আদা রোপণ করতে হবে।

পরবর্তিতে কাঙ্গিত ফলন পেতে ভালভাবে পরিচর্যা করলে বস্তা প্রতি ১ থেকে ১.৫ কেজি পর্যন্ত আদা পাওয়া যেতে পারে।

বস্তা প্রতি আদা লাগানো থেকে শুরু করে আদা তোলা পর্যন্ত আনুমানিক ৪০ টাকা খরচ হয়। এ পদ্ধতিতে আদার রোগবালাই অনেক কম হয় এবং রোপনের পরে আর সার প্রয়োগ করতে হয় না।
সহজ ও লাভজনক এই পদ্ধতি তাই দিন দিন কৃষকদের মাঝে জনিপ্রয় হয়ে উঠছে।

নজিপুর ইউনিয়নের ফয়েমপুর গ্রামের আদাচাষি মো.আবুল কালাম আজাদ(৪০)বলেন,খুব সহজেই বস্তায় আদা চাষ করে লাভবান হওয়া সম্ভব। আমার ১৫ হাজার বস্তায় আদা চাষ করতে খরচ হয়েছে প্রায় ১ লক্ষ টাকা।আর আদার দাম ভালো থাকলে ১২-১৫ লাখ টাকার বিক্রয় হবে বলে আশা করছি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন,যে কোন পতিত ও ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করা সম্ভব।সেক্ষেত্রে আম বাগানের নিচে বস্তায় আদা চাষ করলে চাষিরা একটা বিরাট আয়ের সুযোগ পাবেন।তাই আম বাগানের নিচে বস্তায় আদা চাষের জন্য কৃষকদের পরামর্শ ও সর্বক্ষণিক সেবা প্রদানে কৃষি বিভাগ নিরিলসভাবে কাজ করে যাচ্ছে।

ক্যাপশনঃপত্নীতলায় আমবাগানে আদা চাষ ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031