IMG-LOGO

মঙ্গলবার, ৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই’চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন’ করার হুমকি ডনাল্ড ট্রাম্পেরহরমুজ খুলতে ১৫ হাজার মার্কিন সেনা ও ১০০ বিমানআগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেনপরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসকরাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১: বিক্ষুব্ধ জনতার ২টি ট্রাকে অগ্নিসংযোগ, সাংবাদিকের ওপর হামলাবিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা: দুর্গাপুরে তিন দালালের বিরুদ্ধে অভিযোগ, নিঃস্ব পরিবারবাগমারায় রাতের অভিযানে অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অবস্থান প্রশাসনেরআসামে হ্যাটট্রিক জয়ী বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্তর‘সংরক্ষিত আসনের এমপিরা সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন’বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনালবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ভেকু মেশিন অকেজো‘মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে’রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হকবালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎপশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Home >> টপ নিউজ >> প্রবাস >> চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আজ জানিয়েছে, মধ্য চীনের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দেশটির বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে হুনানের রাজধানী চাংশা শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি আতশবাজি উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত। ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’ নামের কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কারখানার বিশাল এলাকা জুড়ে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। বিস্ফোরণে ভবনগুলো ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে। তবে রয়টার্স এসব ফুটেজ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, প্রায় ৫০০ দমকলকর্মী, উদ্ধারকারী এবং চিকিৎসা কর্মী দুর্ঘটনাস্থলে কাজ করেছেন।

বিস্ফোরণের কারণ উদঘাটন এবং এই ঘটনার জন্য কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে তিনি স্থানীয় কর্মকর্তাদের প্রধান শিল্পগুলোতে ঝুঁকি ও বিপদ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন, যাতে জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা যায়।

অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুযায়ী, গত বছর চীন ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রফতানি করেছে, যা বৈশ্বিক বাজারের দুই-তৃতীয়াংশেরও বেশি।

উল্লেখ্য বড় দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষকে প্রায়ই ‘গুরুত্বপূর্ণ নির্দেশনা’ দেন শি জিনপিং। গত সপ্তাহেও দেশের দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া গত নভেম্বরে হংকংয়ের ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পরও নির্দেশনা দিয়েছিলেন তিনি।

সূত্র: এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930